চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব ব্যাটসম্যানই ডাক, ৭ রানে গুটিয়ে ৭৫৪ রানে হার!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

এই দিনটা নিশ্চয় খুব শিগগিরই ভুলে যেতে চাইবে ভারতের মুম্বাইয়ের চিলড্রেনস ওয়েলফেয়ার স্কুল। লজ্জার এক রেকর্ড করে ইতিহাসের পাতায় নাম তুলে ফেলেছে আন্ধেরির স্কুলটি।

বোরিভলিতে হ্যারিস শিল্ডের প্রথম রাউন্ডের নকআউট ম্যাচে স্বামী বিবেকানন্দ স্কুলের বিপক্ষে খেলতে নেমে আন্ধেরির স্কুলটির সব ব্যাটসম্যানই শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান। অতিরিক্ত যে ৭টি রান হয়েছিল, স্কোর বলতে সেটুকুই। ৭ রানে গুটিয়ে তারা ম্যাচ হেরেছে ৭৫৪ রানে।

৬ ওভারের মধ্যেই আন্ধেরির স্কুলের ইনিংস শেষ করে দেয় বিবেকানন্দ স্কুল। সবচেয়ে আক্রমণাত্মক ছিলেন তাদের মিডিয়াম পেসার অলোক পাল। তিন ওভার হাত ঘুরিয়ে ৬টি উইকেট তুলে নেন তিনি। অধিনায়ক বরোদ ভাজে পায় দুটি উইকেট। আর বাকি দুই ব্যাটসম্যান রানআউট হন।

লজ্জাজনক প্রদর্শনের ফলে অবিশ্বাস্য এক হার মিলেছে, ৭৫৪ রানে ম্যাচ হেরে যায় চিলড্রেনস ওয়েলফেয়ার স্কুল।

ইন্টার-স্কুল ক্রিকেট টুর্নামেন্টে এটাই এপর্যন্ত সবচেয়ে বড় হার। আজাদ ময়দানে প্রথমে ব্যাট করতে নেমে বিবেকানন্দ স্কুল ৩৯ ওভারে ৪ উইকেটে তোলে ৭৬১ রান। ট্রিপল সেঞ্চুরি করেন মীত মায়েকর, থাকেন ৩৩৮ রানে অপরাজিত, ইনিংস ১৩৪ বলে ৫৬টি চার ও ৭টি ছক্কায় সাজানো।

তিন ঘণ্টায় ৪৫ ওভারের নির্ধারিত খেলায় ৬ ওভার কম বল করার জন্য শাস্তি হিসেবে আরও ১৫৬ রান চাপিয়ে দেয়া হয় চিলড্রেনস ওয়েলফেয়ার স্কুলের উপর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসস্কুল ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT