রাষ্ট্র ও জনগণের জন্য হুমকি স্বরুপ কোন প্রকার সন্দেহজনক ও উস্কানিমূলক অনলাইন কর্মকাণ্ড সম্পর্কে অবগত হলে তা ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) জানাতে বলা হয়েছে।
এই ধরনের যেকোন হুমকি বিষয়ক তথ্য প্রদানে একটি ইমেইল এড্রেস প্রদান করা হয়।
ডিএমপির ফেসবুক পেজ থেকে এমন আহ্বান জানানোর পাশাপাশি পোস্টটি সবাইকে শেয়ার করারও অনুরোধ করা হয়।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়,
“সুপ্রিয় সুহৃদ,
শুভেচ্ছা জানবেন। রাষ্ট্র ও জনগনের জন্য হুমকি স্বরূপ terrorism বিষয়ে যে কোন ধরণের সন্দেহজনক ও উস্কানিমূলক অনলাইন কর্মকাণ্ড, Social media তে কোন সন্দেহজনক পোস্ট, আইডি ,লিঙ্ক বা cyber terrorism সংক্রান্ত যে কোন ধরণের Threat জানলে ও এ সংক্রান্ত কোন information থাকলে সাথে সাথে e-mail করুন [email protected] এই ঠিকানায়
(সবাইকে এটি শেয়ার করার জন্য অনুরোধ করা হল)”








