চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ত্রাসের বিরুদ্ধে আইসিসির ‘চ্যালেঞ্জ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ন ০৪, জুন ২০১৭
স্পোর্টস
A A
চ্যাম্পিয়ন্স ট্রফি নিরাপদ ভাবে আয়োজন করাই চ্যালেঞ্জ আইসিসির

চ্যাম্পিয়ন্স ট্রফি নিরাপদ ভাবে আয়োজন করাই চ্যালেঞ্জ আইসিসির

দুই সপ্তাহের ব্যবধানে দুটি হামলা। মাঠে চলছে ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফির দলগুলো নিরাপত্তা নিয়ে তাড়া দিচ্ছে। ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসিয়ে সব মিলিয়ে বেশ চিন্তায় আছে আইসিসি। তবে সংস্থাটি বলছে, এই পরিস্থিতির ভেতর দিয়ে টুর্নামেন্ট শেষ করার বিষয়টি তারা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ‘লন্ডনে সন্ত্রাসী হামলার শিকার সকলের প্রতি রইলো সহমর্মিতা। আইসিসি এবং ইসিবি মিলে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং নারী বিশ্বকাপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেয়ার চেষ্টা করে যাচ্ছে। এই দুটি আসর শেষ করাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ।’

অংশগ্রহণকারী দলগুলো যেন এমন হামলার পর ম্যাচ খেলতে কোনপ্রকার অস্বস্তি কিংবা অস্বীকৃতি না জানায় তা নিয়েও কাজ করছে আইসিসি। পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দলগুলোর নিরাপত্তা বিশ্লেষকদের নিয়ে পর্যায়ক্রমে আলোচনা চালিয়ে যাচ্ছে সংস্থাটি, ‘আমরা আমাদের নিরাপত্তা বিশ্লেষকদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ পাচ্ছি। ইসিবি এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা সুষ্ঠু এবং নিরাপদ একটি আয়োজন করতে বদ্ধ পরিকর।’

তবে দলগুলো কোথায় এবং কী ধরনের নিরাপত্তা সুবিধা পাবে সেই বিষয়গুলো এখনই প্রকাশ করছে না আইসিসি।

Jui  Banner Campaign
ট্যাগ: ইসিবিলন্ডন হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডার রেকর্ডের ম্যাচ, জয়ে নিয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অস্ট্রেলিয়ার ভাগ্য এখন ঈশ্বরের হাতে: মিচেল মার্শ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম কর্মদিবস বুধবার

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

‘আহত রাজা আরও বিপজ্জনক’- রিয়াল পরীক্ষার আগে মরিনহো

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

নতুন সরকারে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT