রাজধানীর উত্তর বাসাবোয় বাসার ভেতর ভাইবোন খুনের ঘটনায় মা তানজিন রহমানকে গ্রেফতার হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্তানদের হত্যার অভিযোগ স্বীকার করেছেন ওই মা। তবে কী কারণে তিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন সে ব্যাপারে নিশ্চিত নয় পুলিশ।
শুক্রবার রাতে বাসাবোর বউবাজার এলাকার একটি বাড়ির চিলেকোঠা থেকে ভাইবোনের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘরের দুটি কক্ষ থেকে মাশরাফি বিন মাহবুব আবরার ও হুমায়রা বিনতে মাহবুব তাকিয়াকে গলাকেটে হত্যা করা হয়।
ঘটনার পর থেকে পলাতক ছিলেন মা তানজিন রহমান। ওই এলাকার আরেকটি বাড়ি থেকে শনিবার ভোরে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, প্রাথমিকভাব জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। ছেলেকে হত্যা করার পর মেয়েকে হত্যা করে তানজিন। সম্ভবত মানসিক ভারসাম্যহীনতার কারণেই এই ঘটনা ঘটিয়েছে।
এ ঘটনায় দুই শিশুর বাবা মাহবুবুর রহমান শিশুদের মাকে আসামি করে হত্যা মামলা করেন।
তার স্ত্রী মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন মাহবুব। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।








