চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেনিসে সন্তান সামলে গ্র্যান্ডস্লাম জিতেছিলেন যে মায়েরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ০৮, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
ভিক্টোরিয়া আজারেঙ্কা।

ভিক্টোরিয়া আজারেঙ্কা।

সাত মাসের ছেলে লিওকে কোর্টের বাইরে রেখে উইম্বলডনে খেলছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। প্রতিপক্ষের পাশাপাশি এখন নিজের সন্তান নিয়েও সমানভাবে ভাবতে হয় এই বেলারুশ তারকাকে। তবে নারী তারকা পতনের উইম্বলডনে আজারেঙ্কার সামনে সুযোগ থাকছে চতুর্থ মা হিসেবে গ্র্যান্ডস্লাম জয়ের।

আজারেঙ্কা যেমন ছেলেকে নিয়ে কোর্টে ফিরেছেন আগামী বছর হয়তো মা হিসেবে কোর্টে ফিরতে পারেন আরও দুজন নারী। অনাগত সন্তানকে সুস্থভাবে পৃথিবীতে আনতে চান বলে টেনিসের বাইরে আছেন সাবেক নাম্বার ওয়ান ও ২৩টি গ্র্যান্ডস্লামজয়ী কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। আর পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়েও এবার টুর্নামেন্টে খেলেছেন ম্যান্ডি ম্যানিলা। যে তিনজন টেনিস তারকা মা হয়েও গ্র্যান্ডস্লাম জিতেছিলেন:

১. মার্গারেট কোর্ট

Banglabid

মা হিসেবে গ্র্যান্ডস্লাম জেতা প্রথম তারকা এই অস্ট্রেলিয়ান। ১৯৭২ সালে কোল আলো করে আসে প্রথম সন্তান। কোলের সন্তান নিয়েই একে একে জয় করেন অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন এবং ইউএস ওপেন।

তবে অন্য মায়েদের চেয়ে অনন্য কোর্ট। কেবল প্রথম সন্তানেই থেমে থাকেনি তার শিরোপা জয়। দ্বিতীয় সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েই ছুটে এসেছেন কোর্টে। জয় করেন একটি ডব্লিউটিএ শিরোপা। ১৯৭৭ সালে যখন টেনিসকে বিদায় জানান গর্ভে তখন চতুর্থ সন্তান।

মার্গারেট কোর্ট

২. ইভান গুলাগোং

Reneta

মার্গারেট কোর্ট যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু করেন আরেক অস্ট্রেলিয়ান ইভান গুলাগং। ১৯৭৬ সালে পৌঁছান র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। এর এক বছর পর যখন অস্ট্রেলিয়ান ওপেন ঘরে তোলেন গুলাগোং কোলে তখন সাত মাসের সন্তান। বছর তিনেক পরে জেতেন উইম্বলডনও। তিনিই একমাত্র টেনিস তারকা যিনি উন্মুক্ত যুগে মা হয়ে উম্বলডন জিতেছেন। ১৯৮১ সালে ছেলে মরগানের জন্ম হলে টেনিসকে বিদায় জানান ইভান।

ইভান গুলাগোং।

৩. কিম ক্লাইস্টার্স

কিম ক্লাইস্টার্স

শিরোপাজয়ী মায়েদের তৃতীয়জনকে দেখতে টেনিসকে অপেক্ষা করতে হয়েছে ২২ বছর। ২০০৭ সালে প্রথমবার টেনিসকে বিদায় জানিয়ে আবারও টেনিসে ফেরেন ২০০৯ সালে। সংসারে এসেছে প্রথম কন্যা সন্তান জাদা এলি। আর টেনিসে ফিরেই জিতে নেন ইউএস ওপেন। এরপর ২০১০ সালে আবারও ইউএস ওপেন এবং ২০১১ সালে অস্ট্রেলিয়ান ওপেনসহ চারটি গ্র্যান্ডস্লাম জয় করে টেনিসকে চূড়ান্ত ভাবে বিদায় জানান ক্লাইস্টার্স। নয় বছরের মেয়ে জাদা এবং দুই ছেলে, স্বামীকে নিয়ে ক্লাইসটার্সের সংসার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইম্বলডন টেনিস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT