চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সন্তান’ যখন ভালুক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ণ ০১, জুন ২০১৬
আন্তর্জাতিক
A A

পরিবারের সঙ্গে সাতসকালে নাস্তা করতে বসেছেন, বা সারাদিনের ক্লান্তি শেষে রাতে বসেছেন সবার সাথে রাতের খাবারটা সারতে। সেই আপনার পাশেই চেয়ার-টেবিলে খেতে বসেছে ৩শ’ পাউন্ড বা প্রায় ১৩৬ কেজি ওজনের একটা বিশালাকার গ্রিজলি ভালুক! স্বপ্নেও কি ভেবেছেন কখনো এমন কিছু?

আপনি স্বপ্নে ভাবুন আর না-ই ভাবুন, একে সত্যি করে দেখিয়েছেন রাশিয়ার এক দম্পতি। বিশাল এক গ্রিজলি ভালুকের সঙ্গে নিজেদের বাড়িতে দিন কাটাচ্ছেন তারা।

তাও একদিন দু’দিন বা মাস খানেকের জন্য নয়, পাক্কা ২৩ বছর ধরে!

স্ভেতলানা ও ইউরি পান্তিলিনকো ২৩ বছর আগে তিন মাস বয়সী একটি গ্রিজলি ভালুককে পোষা প্রাণী হিসেবে দত্তক নেন। নাম রাখেন স্টেপান। ওই বয়সে স্টেপান ছিল প্রায় ২ মিটার লম্বা। অতটুকু বড় একটা নরম মায়া মায়া প্রাণীকে ঘরে পালতে ভালোই লাগে।

স্টেপান পান্তিলিনকো দম্পতির সঙ্গে খাবার টেবিলে বসে তিন বেলা খাবার খেত, বিকেলে বাগানে খেলত, সন্ধ্যায় একসঙ্গে সোফায় বসে টিভিও দেখত। স্ভেতলানা আর ইউরির ছেলেই হয়ে উঠল সে।

এখনো স্টেপান তার ‘বাবা’ আর ‘মা’য়ের সঙ্গে বসে খায়, খেলে, টিভি দেখে। ভালোবাসা কমেনি, বরং বেড়েছে দু’দশকে। কিন্তু বেড়েছে স্টেপানও। এখন সে পূর্ণবয়স্ক এক গ্রিজলি ভালুক। প্রতিদিন প্রায় ২৫ কেজি মাছ, সবজি আর ডিম খাওয়া চাই তার।

Reneta

তবে এত খাওয়ার পরও কর্মঠ লাইফস্টাইলের গুণেই এখনো ফিট আছে রুশ দম্পতির ভালুক ছেলে স্টেপান। প্রতিদিন মালিকদের সঙ্গে সে হয় ফুটবল খেলে, নইলে বাগানের কাজে সাহায্য করে।

বাগানে গাছে পানি দেয়া খুব পছন্দ স্টেপানের। তাই মানুষ বাবা-মাকে ভালোবেসে খুশি মনেই তাদের পাশে পাশে সবসময় থাকে সে। গল্পের বইও পড়িয়ে নেয় তাদের দিয়ে। স্ভেতলানা আর ইউরি যেন ভুলেই যান তাদের এই পালিত ‘সন্তান’ মানুষ নয়!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভালুকরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬

তাইজুলের ৭ উইকেট, দ্বিতীয় দিন শেষে ২৩০ রানে পিছিয়ে বাংলাদেশ

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT