চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সদরঘাটে পল্টুনের রেলিং ভেঙ্গে বহু যাত্রী পানিতে, নিখোঁজ ২ শিশু

সামসুদ্দোহা পান্নাসামসুদ্দোহা পান্না
১০:২০ পূর্বাহ্ণ ০৫, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় সদরঘাটে ৯ নম্বর পল্টুনের রেলিং ভেঙ্গে পড়ে গিয়ে বুড়িগঙ্গায় নিখোঁজ রয়েছে ২ শিশু। ধাক্কায় ৪০ থেকে ৫০ জন যাত্রী নদীতে পড়ে গেলেও পরে তারা সাঁতরে উপরে উঠেছে।

ঈদুল ফিতর উপলক্ষে ছুটিতে বাড়ি ফেরা নিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালে মঙ্গলবার ভোর থেকেই ছিল যাত্রীদের প্রচণ্ড ভীড়। সকালে যাত্রী ওঠানোর প্রস্তুতি চলার সময় একটি লঞ্চ ৯ নম্বর পল্টুনে ধাক্কা দেয়। অতিরিক্ত যাত্রী থাকায় লঞ্চের ধাক্কায় ৪০ থেকে ৫০ যাত্রী পল্টুনের রেলিং ভেঙ্গে নদীতে পড়ে যায়।

ওই সময় ৩ বছর ও ৫ বছরের দুই শিশুও পড়ে যায় নদীতে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশু দু’টিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।

সরকারি লঞ্চ এবং স্টিমারের পাশাপাশি ১৯০টি বেসরকারি স্বল্প ও দূরপাল্লার লঞ্চ নিয়ে এবারের ঈদ সেবায় প্রস্তুত রাখা হয় দেশের প্রধান লঞ্চ টার্মিনাল সদরঘাট। তবে বৃষ্টির মৌসুমে ঈদ হওয়ায় নৌপথে এবার যাত্রী কিছুটা কম থাকবে বলে ধারণা করেছিল লঞ্চ মালিক সমিতি।

ঈদ উপলক্ষে দেশের উপকূল এবং দক্ষিণের মানুষের লঞ্চ যাত্রা শুরু হয় ৩০ জুন রাত থেকে। ঈদের আগে শেষ কর্মদিবস ৪ জুলাই হওয়ায় ওই দিনই সব চেয়ে বেশি ভিড় হবে বলে ধারণা করেছিল মালিক সমিতি। সেই ভীড়ের ধারাবাহিকতায়ই পল্টুন ভাঙ্গার ঘটনা ঘটল বলে মনে করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিকে আটকানোর ‘ম্যান-মার্কিং’ কৌশল কষছেন টুখেল

জুলাই ১৫, ২০২৬
ছবি: চ্যানেল আই

ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনার নীল জার্সি পরে খেলার কারণ টুখেল বোঝেন, কিছু জানেন না স্কালোনি

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে আত্মবিশ্বাসী স্কালোনি

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT