চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্যজিৎ আছেন, থাকবেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২১
বিনোদন
A A

সাহিত্যিক, নির্মাতা, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এরকম বহু পরিচয়ে যাকে ডাকা যায়, তিনি সত্যজিৎ রায়। শুধু বাংলা ভাষাভাষি অঞ্চলের নয়, উপমহাদেশের এক অসাধারণ ব্যক্তিত্ব তিনি। তবে নির্মাতা হিসেবেই তিনি বিশ্বে জনশ্রুত, জনপ্রিয়।

‘পথের পাঁচালী’ সিনেমা নির্মাণের মধ্য দিয়ে চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের যাত্রা শুরু। এরপর একে একে নির্মাণ করেন পরশ পাথর, জলসা ঘর, অপুর সংসার, অভিযান, মহানগর, কাপুরুষ ও মহাপুরুষ, নায়ক, গুপি গাইন বাঘা বাইন, অরণ্যের দিন রাত্রি, সীমাবদ্ধ, অশনি সংকেত, সোনার কেল্লা, জনঅরণ্য, শতরঞ্জ কি খিলাড়ী, জয় বাবা ফেলুনাথ, হীরক রাজার দেশে, ঘরে বাইরে, গণশত্রু, শাখা প্রশাখা এবং সর্বশেষ বানানো সত্যজিতের সিনেমার নাম আগুন্তুক।

অসাধারণ সব চলচ্চিত্র নির্মাণ যেমন করেছেন, তার জন্যে হয়েছেন পুরস্কৃতও। তাঁর পুরস্কারের ঝুলি দেখে মনে হবে যেনো জাতীয় পুরস্কারের চেয়ে তিনি আন্তর্জাতিকভাবেই বেশী স্বীকৃত! আজীবন সম্মানস্বরূপ একাডেমি পুরস্কার (অস্কার) অর্জন ছাড়াও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্মানিক ডক্টরেট ডিগ্রি পেয়েছিলেন তিনি। যা তার আগে একমাত্র মহান নির্মাতা ও অভিনেতা চার্লি চ্যাপলিনই পেয়ে ছিলেন।

ফ্রান্সের সরকার ১৯৮৭ সালে তাঁকে সে দেশের বিশেষ সম্মনসূচক পুরস্কার ‘লেজিওঁ দনরে’ প্রদান করেন। ১৯৮৫ সালে অর্জন করেন ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদাসাহেব ফালকে। মৃত্যুর কিছুদিন পূর্বেই ভারত সরকার তাঁকে প্রদান করেন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন। সেই বছরেই মৃত্যুর পরে তাঁকে মরণোত্তর আকিরা কুরোসাওয়া পুরস্কার প্রদান করা হয়।

১৯২১ সালের ২ মে জন্ম নেয়া সত্যজিৎ রায় মারা যান ১৯৯২ সালের ২৩ এপ্রিল। তার মৃত্যুর প্রায় ত্রিশ বছর পরেও তিনি যেন আরো জলজলে। সৃষ্টিশীলতা দিয়ে তিনি এখনও তরুণ নির্মাতাদের দিশারী।

আর তাইতো সম্প্রতি নেটফ্লিক্সের ‘রায়’ সিরিজের ফার্স্ট লুকে দেখা গেলো সত্যজিতের সৃষ্টি। তাঁর কয়েকটি গল্প অবলম্বনে তৈরি হয়েছে এই সিরিজটি।  

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপুর সংসারঅভিযানঅরণ্যের দিন রাত্রিকাপুরুষ ও মহাপুরুষগণ শত্রুগীতিকারগুপি গাইন বাঘা বাইনঘরে বাইরেচলচ্চিত্র পরিচালকচিত্রনাট্যকারজয় বাবা ফেলুনাথজলসা ঘরনায়কনির্মাতাপথের পাঁচালীপরশ পাথরপ্রযোজকবাংলা ছবিমহানগরলিড বিনোদনশতরঞ্জ কি খিলাড়ীশাখা প্রশাখাশিল্পীসংগীত পরিচালকসত্যজিৎ রায়সাংস্কৃতিকসাহিত্যিকসিনেমাসীমাবদ্ধহীরক রাজার দেশে
শেয়ারTweetPin

সর্বশেষ

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম চক্র থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি দেশে ফিরেছেন

জুন ১২, ২০২৬

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে উৎসবমুখর কক্সবাজার

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ বছর কোমায় থাকার পর চিরবিদায় নিলেন থাইল্যান্ডের রাজকুমারী

জুন ১২, ২০২৬

চোটে বিশ্বকাপ স্বপ্ন শেষ জাপান অধিনায়কের, নিলেন অবসর

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কারের প্রথম বড় সুযোগ ২০২৬-২৭ বাজেট: সিপিডি

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT