চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংলাপ নিয়ে সংশয়ে ফখরুল-মান্না, আশাবাদী রব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩২ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ ফলপ্রসূ হবে কিনা সে বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মতো ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্নাও সংশয় প্রকাশ করেছেন।

এর আগে মঙ্গলবার দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার সাজা বৃদ্ধির ফলে সরকারের সঙ্গে সংলাপ ফলপ্রসূ হবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সন্ধ্যায় ঐক্যফ্রন্টের বৈঠকের পর একই রকম সংশয় প্রকাশ করলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার দু’দিনে দুটি মামলার রায়ে সাজা হওয়া দুঃখজনক। এর ফলে সংলাপ ফলপ্রসূ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব। আমরা গণতন্ত্রের মুক্তি, নির্দলীয় সরকার, বেগম খালেদা জিয়ার মুক্তি সহ ঐক্যবদ্ধ আন্দোলন করছি৷ কাজেই বেগম খালেদা জিয়ার সাজা হওয়ায় সংলাপ ফলপ্রসূ হওয়া নিয়ে যেখানে বিএনপি মহাসচিব সংশয় প্রকাশ করেছেন, সেখানে আমি কিভাবে আশা ব্যক্ত করতে পারি? রায়ের প্রেক্ষিতে জনগণ সংলাপ নিয়ে সংশয় প্রকাশ করেছে।

মান্না বলেন, প্রধানমন্ত্রী সংলাপের আমন্ত্রণপত্রে সংবিধান সম্মত বিষয়ে সংলাপের কথা বলেছেন। এটি স্পষ্ট নয়। খোলা মন নিয়ে সংলাপে বসলে সংলাপ ফলপ্রসূ হওয়া নিয়ে আশাবাদী হতে পারি। কিন্তু তাদের মন যে খোলা আছে তা বুঝতে পারছি না।

ড. কামাল হোসেন সহ ১৬ সদস্যদের প্রতিনিধিদল নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট।

Reneta

১৬ সদস্যের দলনেতা হিসেবে থাকবেন ডঃ কামাল হোসেন, বিএনপি থেকে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডঃ খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান। নাগরিক ঐক্যর মাহমুদুর রহমান মান্না, এস এম আকরাম, গণ ফোরামের মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরী, জেএসডির আ স ম আব্দুর রব, আব্দুল মালেক রতন, তানিয়া রব, ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর, আ ব ম মোস্তফা আমিন, স্বতন্ত্র থেকে ডাঃ জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত থাকবেন। 

মঙ্গলবার বিকেল ৪ টায় মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক শুরু হয়ে চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত৷

বৈঠক শেষে সংলাপের সফলতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন ঐক্যফ্রন্ট্রের মুখপাত্র জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ স ম রবজাতীয় ঐক্যফ্রন্টলিড নিউজসংলাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

জুলাই ১৪, ২০২৬

১৪ জুলাই ১৯৭১: সুলতানা আলমের অহিংস প্রতিবাদ ‘ব্লকেড অব বাংলাদেশ’র ৫৬ বছর

জুলাই ১৪, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান-৮: মধ্যরাতে নারী শিক্ষার্থীদের সেই ঐতিহাসিক মিছিল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সিতেশ রঞ্জন দেব মারা গেছেন

জুলাই ১৪, ২০২৬

জুলিয়াস সিজার থেকে ‘অনুপ্রেরণা’ নিচ্ছেন স্পেন কোচ, নিজেদেরই বললেন ফেভারিট

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT