চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংগীত জীবনে সুবীর নন্দীর অনুসারী এসডি রুবেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ণ ০৮, মে ২০১৯
বিনোদন
A A

বর্তমানে যারা সংগীত জগতে বিরাজ করছেন, তারা যদি প্রকৃত শিল্পী হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাতে চান তাহলে সুবীর নন্দীর পথে হাঁটার বা তাকে অনুসরণ করার কোনো বিকল্প নেই বলে মনে করেন এক সময়ের তুমুল জনপ্রিয় শিল্পী এসডি রুবেল।

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে বুধবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় সুবীর নন্দীর মরদেহ। শেষবারের মতো তাঁকে দেখতে এসে এমন মন্তব্য করেন সংগীতশিল্পী এসডি রুবেল।

সংগীত জীবনে সুবীর নন্দীকে অনুসরণ করেন জানিয়ে চ্যানেল আই অনলাইনকে এই শিল্পী বলেন,আমরা যারা নতুন প্রজন্ম, তারা সুবীর নন্দীকে ফলো করি। সুবীর নন্দীর পথ ধরে, সাধনার মধ্য দিয়েই আমাদের শিল্পী হতে হবে। ইতিহাসের পাতায় নাম লেখাতে হলে সুবীর নন্দীকে ফলো করার কোনো বিকল্প নেই।

সম্মলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় শহীদ মিনারে সুবীর নন্দীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত সাধারণ মানুষের পাশাপাশি এসময় দেখা গেছে নাট্য ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার, গণপূর্ত মন্ত্রী রেজাউল করিম, বাংলাদেশ আওয়ামী লীগ-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, খুরশিদ আলম, রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সংগীতশিল্পী রফিকুল আলম, গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, গণসংগীতশিল্পী ফকির আলমগীর, গীতিকবি শহীদুল্লা ফরায়েজী, ফুয়াদ নাছের বাবু, নকীব খান, শুভ্রদেব, চিত্রনায়িকা নূতন, চিত্রনায়ক উজ্জ্বলসহ বহু সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলোকে।

সিঙ্গাপুর থেকে বুধবার সকাল পৌনে সাতটার দিকে ঢাকায় পৌঁছে সুবীর নন্দীকে বহনকারী উড়োজাহাজটি! এরপর বিমান বন্দর থেকে সোজা তাকে নিয়ে যাওয়া হয় তাঁর গ্রীন রোডের বাসায়।

সেখান থেকে বেলা ৯টার দিকে নিয়ে যাওয়া হয় ঢাকেশ্বরী মন্দিরে। সেখানে ফুলে ফুলে ঢেকে দেয়া হয় সুবীর নন্দীকে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে এরপর তাকে নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় এফডিসিতে। সেখান থেকে নেয়া হবে তেজগাঁওয়ে অবস্থিত চ্যানেল আইয়ের প্রধান কার্যালয়ে।

Reneta

গেল ১৪ এপ্রিল ৩০ এপ্রিল পর্যন্ত সংকটাপন্ন অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন সুবীর নন্দী। উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে সুবীর নন্দীর চিকিৎসার জন্য ৩০ এপ্রিল সকালে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসডি রুবেললিড বিনোদনসুবীর নন্দী
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পিকার দেশে ফিরলেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি

জুলাই ২৩, ২০২৬

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণপত্র

জুলাই ২৩, ২০২৬

জুলাই মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

জুলাই ২৩, ২০২৬

দিল্লিতে সাংবাদিকদের ঘিরে ‘গোদি মিডিয়া’ স্লোগান

জুলাই ২৩, ২০২৬

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT