তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) এবারের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এ কারণে দলটি কোয়ালিশন সরকার গঠন করতে চেষ্টা চালাচ্ছে।
তুরস্কের প্রেসিডেন্ট রোসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, তুরস্কের জনগণের রায় এটাই বলে যে তুরস্কে কোনো দলই একা শাসন চালাতে পারবে না।
উল্লেখ্য গত ১৩ বছরের মধ্যে এবারই সংখ্যাগরিষ্ঠতা হারালো একেপি। তবে কোনো দলই এখন পর্যন্ত একেপির সঙ্গে কোয়ালিশন সরকার গঠনে আগ্রহ প্রকাশ করেনি।
উপমহাদেশে যেমন জামায়াতে ইসলামী এবং মিশরে মুসলিম ব্রাদারহুড বা ইখওয়ানুল মুসলিমিন, তুরস্কেও তেমন একেপি। দলগুলো আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত। এ কারণে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের আগে আন্তর্জাতিক পর্যায়ে দৌড়ঝাপ করেছিলো তুরস্ক সরকার।






