চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ষষ্ঠ রাউন্ডে রাজীব ও ফাহাদের জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০০ পূর্বাহ্ণ ০৮, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান

বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান

ভারতে কমনওয়েলথ চেস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের চার গ্র্যান্ডমাস্টারের মধ্যে ষষ্ঠ রাউন্ডে জিতেছেন এনামুল হোসেন রাজীব। বাকি তিনের মধ্যে নিয়াজ মোর্শেদ হারলেও আব্দুল্লাহ আল রাকিব ও জিয়াউর রহমান ড্র করতে পেরেছেন। আর ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান অনূর্ধ্ব-১৪ বিভাগে জয়ের ধারাতেই আছেন।

শুক্রবার নয়াদিল্লীতে উন্মুক্ত বিভাগের ষষ্ঠ রাউন্ডে জিতে ৪ পয়েন্ট নিয়ে ২৯তম স্থানে আছেন রাজীব। স্বাগতিকদের মহিলা গ্র্যান্ডমাস্টার মেরি অ্যান গোমেজের কাছে ড্র করা রাকিব ৪ পয়েন্ট নিয়ে সপ্তদশ স্থানে আছেন। সমান পয়েন্টে ২২তম স্থানে থাকা জিয়াউর দেশটির মহিলা গ্র্যান্ডমাস্টার সোয়াতি ঘাটের সঙ্গে ড্র করেছেন।

নিয়াজ হেরেছেন স্বাগতিকদেরই আন্তর্জাতিক মাস্টার এমএ তেজকুমারের কাছে। সাড়ে ৩ পয়েন্ট নিয়ে ৩৬তম স্থানে তিনি। এই রাউন্ডে জয় তুলে নেয়া ফিদে মাস্টার তৈয়বুর রহমান ৬৮তম স্থানে রয়েছেন ৩ পয়েন্ট নিয়ে।

দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার ফাহাদ অনূর্ধ্ব-১৪ বিভাগে চতুর্থ রাউন্ডে অদিত্য বসুকে হারিয়ে সাড়ে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছেন।

জয় পেয়েছেন মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজাও। স্বাগতিকদের পঙ্কজ সিন্ধুকে হারানোর দিনে ৩ পয়েন্ট নিয়ে ৭৩তম অবস্থান তার। আরেক আন্তর্জাতিক মাস্টার রানী হামিদের হারযাত্রা চলছেই। হেরেছেন মহিলা ফিদে মাস্টার শারমিন সুলতানা শিরিনও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিয়াজফাহাদরাকিবরাজীবরানী হামিদলিজা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কয়েক মিনিট অন্ধকারে ঢাকবে যেসব অঞ্চল

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ট্রাম্পের ক্ষোভ, শুল্কের সঙ্গে ব্যয় সমন্বয়ের হুঁশিয়ারি

জুলাই ১৮, ২০২৬

‘আই হ্যাভ এ প্ল্যান’, আশা দেখালেন হবু ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম

জুলাই ১৮, ২০২৬

সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT