চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কাজুড়ে ব্যাপক সন্ত্রাসবিরোধী অভিযান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২১ পূর্বাহ্ণ ২৭, এপ্রিল ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার পর পুরো দেশজুড়ে সন্ত্রাসবিরোধী অভিযানে নেমেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এই অভিযানের মধ্যেই অস্ত্রধারীদের সাথে তাদের গোলাগুলির ঘটনা ঘটেছে।

দেশটির সেনাবাহিনী বলছে, শুক্রবার বাত্তিকালোয়া শহরের কাছের আমপারা এলাকায় অভিযানের সময় বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। আরেক শহর কালমুনাইয়েও ৩টি বিস্ফোরণ হয়। তবে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

অভিযানে আইএস জঙ্গিদের ব্যবহৃত বিভিন্ন জিনিস ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

বাত্তিকালোয়া শহরের কাছের আমপারা এলাকায় সেনাসদস্যরা একটি বিস্ফোরণের উৎস সন্ধানে গেলে তাদের দিকে গুলিবর্ষণ হয়। অভিযান চলাকালে কালমুনাই শহরেও ৩টি বিস্ফোরণ হয়।

অভিযানে আইএস জঙ্গিদের ইউনিফর্ম, পতাকা, বিস্ফোরক, বোমা বানানোর অন্যান্য সরঞ্জাম ও একটি ড্রোন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার এক ব্রিফিংয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনা জঙ্গিবাদ নির্মূলে শ্রীলঙ্কার ঘরে ঘরে তল্লাশি চালানো ঘোষণা দেন।

Reneta

শ্রীলঙ্কার নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলোর বরাতে সিরিসেনা জানান: ইসলামিক স্টেটের ১৩০ জনের মতো জঙ্গি রয়েছে শ্রীলঙ্কায়। এদের মধ্যে ৭০ জনকে খুঁজছে সেখানকার পুলিশ।

প্রেসিডেন্ট সিরিসেনা স্পষ্ট করে বলেননি জাহরান হাশিম শাংরি-লা হোটেলের হামলায় ঠিক কী ভূমিকা পালন করেছিলো।

এই হামলার জন্য শ্রীলঙ্কার কর্তৃপক্ষ স্থানীয় একটি জঙ্গি গোষ্ঠী ‘ন্যাশনাল তৌহিদ জামাত’কে দায়ী করছে।

জাহরান হাশিম শ্রীলঙ্কার একজন কট্টরপন্থী জঙ্গি মুসলিম নেতা। শ্রীলঙ্কায় বেশ কিছু বুদ্ধ মূর্তির মুখ বিকৃত করার ঘটনায় তার কুখ্যাতি ছড়িয়ে পড়ে। কোনো কোনো ভিডিওতে জাহরান হাশিম অমুসলিমদের বিরুদ্ধে সহিংস হামলার ডাক দেন।

ইস্টার সানডের সন্ত্রাসী হামলার পর ইসলামিক স্টেট (আইএস) একটি ভিডিও প্রকাশ করে ঘটনার দায় স্বীকার করে। ওই ভিডিওতে হামলায় অংশ নেওয়া সাত জনসহ জাহরান হাশিমকে ইসলামিক স্টেটের প্রতি আনুগত্য প্রকাশ করতে দেখা যায়।

তবে ভিডিওতে একমাত্র জাহরান হাশিম ছাড়া অন্যদের মুখ ঢাকা ছিল। তাদেরকে সেদিনের আত্মঘাতী হামলাকারী বলে মনে করা হচ্ছে।

২১ এপ্রিল সকালে শ্রীলঙ্কায় ইস্টার সানডের অনুষ্ঠানে ৩টি গির্জা ও ৩টি পাঁচ তারকা হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনায় নিহত হয় ২৫৩ জন। এ ঘটনায় আহত হন ৫শ’রও বেশি।

হামলার ঘটনায় এখনও পর্যন্ত ৪০ জনকে আটক করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইস্টার সানডেশ্রীলঙ্কা-বোমা হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

চেক জালিয়াতি মামলায় সালমান এফ রহমানের জামিন

জুলাই ১৬, ২০২৬

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে ‘টাইগার রান ঢাকা ২০২৬’

জুলাই ১৬, ২০২৬

জুলাই চেতনায় গণতন্ত্র সুসংহত করার অঙ্গীকার

জুলাই ১৬, ২০২৬

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT