চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কা সফরের দলে নেই সালমা-রুমানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৮ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২৩
অন্যান্য, ক্রিকেট, স্পোর্টস
A A
ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৫ এপ্রিল শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্রাম দেওয়া হয়েছে দুই অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুন ও রুমানা আহমেদকে। দুজন বাংলাদেশের সাবেক অধিনায়ক। দলে নতুন মুখ সুলতানা খাতুন।
 
মঙ্গলবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন সুলতানা খাতুন। এছাড়া ওয়ানডেতে প্রথমবার সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব১৯ বিশ্বকাপ মাতানো স্পিন অলরাউন্ডার স্বর্ণা আক্তার।
 
ভিডিওবার্তায় দলের নির্বাচক মনজুরুল ইসলাম জানিয়েছেন, চলতি বছর সামনে অনেক খেলা থাকার কারণে এই সফর থেকে বিশ্রাম দেওয়া হয়েছে দুই সাবেক অধিনায়ক সালমা খাতুন ও রুমানা আহমেদকে। এছাড়া দলের পরীক্ষিত পেসার মারুফা আক্তারও নেই দলে।
 

আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অংশ ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ২৯ এপ্রিল, ২ ও ৪ মে।

এরপর ৭ মে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট’স একাদশের বিপক্ষে ২০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ৯, ১১ ও ১২ মে হবে তিনটি টি-টুয়েন্টি।

বাংলাদেশ দল শ্রীলঙ্কা পৌঁছাবে ২৫ এপ্রিল। ২৭ এপ্রিল শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট’স একাদশের বিপক্ষে পঞ্চাশ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মুস্তারি, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া, সুলতানা খাতুন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী ক্রিকেটরুমানালিড স্পোর্টসশ্রীলঙ্কা সফরসালমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অধ্যক্ষ সেলিনা শেলীর বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবি

পরবর্তী

খুন হওয়ার আগে ‘অশনি বার্তা’ দিয়েছিলেন তারা

পরবর্তী

খুন হওয়ার আগে ‘অশনি বার্তা’ দিয়েছিলেন তারা

হায়দরাবাদকে হারিয়ে আসরের তৃতীয় জয় পেল মুম্বাই

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT