চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষের ঝড়ে রাজশাহীর স্বস্তির স্কোর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ক্রিকেটার ব্যাটিং করে, রাজশাহীর মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে:  প্রথম পাঁচ ওভারে রান ছিল বিনা উইকেটে ৪২। সেখান থেকে পথ হারিয়ে ১২ ওভারে ৪ উইকেটে ৮৬। মাঝের এই চিত্র আবার শেষ ওভারে বদলে দেন অধিনায়ক ড্যারেন সামি। প্রথম তিন ওভারে ১৮ রান দিয়ে তিন উইকেট নেয়া সাইফের এই ওভার থেকে ৩২ রান তুলে নেন! রাজশাহী থামে ৭ উইকেটে ১৮৫ রানে। শেষ পাঁচ ওভার থেকে দলটি রান তোলে ৭২। সামি ৪৭ করেন মাত্র ১৪টি বল থেকে।

এর আগে ভাল শুরু এনে দেন মুমিনুল হক আর ডোয়াইন স্মিথ। দিনকে দিন বড় শট খেলায় মন দিতে থাকা মুমিনুলকে অনুশীলনের মতো ম্যাচেও বার কয়েক ‘ডাউন দ্য ট্রাকে’ উঠতে দেখা গেছে। রানআউট হওয়ার আগে পাঁচটি চারের সাহায্যে ১৬ বলে ২৩ করেন। আরেক ওপেনার স্মিথও চালিয়ে খেলছিলেন। ১৯ রানের ভেতর চারটি চার হাঁকান। মুমিনুলের আগে দলীয় ৪৩ রানের মাথায় মোহাম্মদ সাইফ উদ্দিন বোল্ড করেন তাকে।

৪৭ রানের ভেতর দুই উইকেট চলে যাওয়ার পর রানের গতি ঠিক রাখতে পারেননি রাজশাহীর  পরবর্তী ব্যাটসম্যানরা। ঢাকা পর্বে নিজেদের শেষ ম্যাচে ৫৫ করা মুশফিকুর রহিম এদিন সাত বলে আট রান করে সাইফের বলে ইমরুলের হাতে ধরা পড়েন। বিপিএলে এই মৌসুমে প্রথম খেলতে নেমেই অর্ধশতক হাঁকানো জাকির হাসান নিজের চতুর্থ ম্যাচে ১৫ বলে ২০ করে বিদায় নেন।

Banglabid

লুক রাইট ৪২ করলেও বল খেলেন ৩৬টি। ১৮তম ওভারের চতুর্থ বলে সাইফকে স্কুপ করতে যেয়ে শর্টফাইন লেগে হাসান আলীর হাতে ধরা পড়েন।

কুমিল্লার আল-আমিন ৪ ওভারে ৩২ রান দিয়ে এক উইকেট নেন। হাসান আলী ২ উইকেট নিতে ৩৮ রান খরচ করেন। নিজের প্রথম তিন ওভারে তিন উইকেট তুলে নেয়া সাইফ চার ওভার শেষে রান দেন ৫০। রশিদ খান ২৬ রান দিয়ে উইকেটহীন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

যে সময় শ্রমিকের জীবন যাপন করতে হয়েছিলো মিলনকে!

আগস্ট ১৫, ২০২৬

প্রকৃতি আমাদের শেখায়—সবকিছুই একদিন বদলে যায়

আগস্ট ১৫, ২০২৬

যে কারণে মেসির অনুশীলনে গোপনীয়তা চান মিয়ামি কোচ

আগস্ট ১৫, ২০২৬

৪০ এর পর পুরুষের নীরব স্বাস্থ্যঝুঁকি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষকের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT