চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হয় ৯ বছরের স্বৈরশাসন

রাজীব দাসরাজীব দাস
৪:৩৯ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

আজ স্বৈরাচার পতন দিবস। ১৯৯০ এর এই দিনে প্রবল গণ-আন্দোলনের মুখে পদত্যাগ করেন তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ।

ক্ষমতা হস্তান্তর করেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে। সে সময়ের বিরোধী রাজনৈতিক দলগুলোর সরকার পতনের টানা কর্মসূচির কারণে ৬ ডিসেম্বর ক্ষমতা ছাড়তে বাধ্য হন এরশাদ।

১৯৮২ সালের মার্চ মাসে রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ। ক্ষমতা দখলের পর এরশাদ সরকার দেশের রাজনীতি থেকে সংস্কৃতি সর্বক্ষেত্রে গণবিরোধী ধারার প্রবর্তন করেন।

এরশাদ রাষ্ট্রক্ষমতা দখল করে সামরিক শাসন কায়েম করেন। বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতা ক্ষমতার স্বাদ পেতে যোগ দেন এরশাদের সঙ্গে। নয় বছরের শাসনামলে দেশে দুর্নীতি ও সন্ত্রাস ব্যাপকভাবে বিস্তৃত হয়।

গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনতে স্বৈরশাসনের এক বছরের মাথায় এরশাদবিরোধী আন্দোলন শুরু করে ছাত্র ও যুব সমাজ। ঢাকা পলিটেকনিকের ছাত্র মনিরুজ্জামান হত্যার ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন গড়ে তোলে ছাত্রসমাজ। আত্মাহুতি দেন সেলিন, দেলোয়ার, ফাত্তাহ, ডাক্তার মিলন সহ আরো অনেকে।

স্বৈরাচার হঠাও আন্দোলনে নামে বিভিন্ন রাজনৈতিক দল। আওয়ামী লীগের নেতৃত্বে ৮ দলীয়, বিএনপি’র নেতৃত্বে ৭ দলীয় এবং জাসদ এবং ওয়ার্কার্স পার্টিসহ ৫ দলীয় জোট সম্মিলিতভাবে এরশাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে। এরশাদবিরোধী আন্দোলনে উত্তাল হয় উঠে ঢাকার রাজপথ। পতন ত্বরান্বিত করতে এক টেবিলে আলোচনায় বসেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ’৯০ এর ১০ অক্টোবর সচিবালয় ঘেরাও কর্মসূচির মাধ্যমে সূচনা হয় ঐক্যবদ্ধ গণ-আন্দোলনের।

Reneta

১৯৮৭’র ১০ নভেম্বর হরতাল চলাকালে জিপিও’র সামনে গুলি করে হত্যা করা হয় নূর হোসেনকে। যার বুকে পিঠে লেখা ছিল ‘স্বৈরাচার নিপাত যাক-গণতন্ত্র মুক্তি পাক। সেনা ও পুলিশ বাহিনী মিলে আমিনুল হুদা টিটোকে হত্যা করে গুম করে।

এই ঘটনায় গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ হয়ে এরশাদ হঠানোর আন্দোলনে নামে। ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দীর্ঘ নয় বছর পর ৫ ডিসেম্বর ১৯৯০ পদত্যাগের ঘোষণা দিয়ে একচ্ছত্র শাসনের ইতি টানেন সাবেক সেনাপ্রধান জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এরশাদস্বৈরাচার পতন দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT