বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো পাঁচ দিনব্যাপী জোর ইজতেমা। বয়ান, তাশকিল, গত এক বছরের দাওয়াতী কাজের মূল্যায়ন, আগামী এক বছরের দাওয়াতী কাজের দিক নির্দেশনা প্রদানের মধ্য দিয়ে চলে গত পাঁচ দিনের জোর ইজতেমা।
মঙ্গলবার দুপুর ১১মিনিট পর্যন্ত মোনাজাত পরিচালনা করেন দিল্লীর মাওলানা মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ মোনাজাতে লক্ষাধিক দেশীয় মুসল্লির সঙ্গে তাবলীগের প্রায় হাজার খানেক বিদেশী মুসল্লি অংশ নেন।
মোনাজাতের পরই মুসল্লীরা নিজ নিজ এলাকার উদ্যেশ্যে রওনা হন। তাছাড়া, দেশ বিদেশের দাওয়াতী কাজে চিল্লার জন্য তালিকাভূক্ত তাবলীগ জামায়াত কর্মীরা নির্ধারিত গন্তব্যের পথে রওনা হন।
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদী তীরে গত শুক্রবার সকালে শুরু হয় এই জোর ইজতেমা।
মুসুল্লিদের নির্বিঘ্নে বাড়ি ও তাদের গন্তব্যে ফেরা, ইজতমায় এলাকায় যানজট নিরসনে ও বিদেশী মেহমানদের শান্তিপূর্ণ অবস্থান নেয়ার জন্য গাজীপুর পুলিশ প্রশাসনের রয়েছে জোরালো তৎপরতা।







