চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ষোলো নিশ্চিতের আশায় বার্সেলোনা ও ম্যানসিটি

রেজাউল করিমরেজাউল করিম
৩:৪৮ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৬
স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলো নিশ্চিতের আশায় আজ মাঠে নামছে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি। মেসি-নেইমার-সুয়ারেজদের প্রতিপক্ষ স্কটিশ ক্লাব সেল্টিক। আর পেপ গার্দিওলার শিষ্যরা খেলবে জার্মানির ক্লাব মনশেনগ্লাডবাখের বিরুদ্ধে। একই রাতে মাঠে নামবে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল ও ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। খেলা শুরু হবে রাত ১টা ৪৫ মিনিটে।

দুই মাস আগে ন্যু ক্যাম্পে প্রথম পর্বের সাক্ষাতে সেল্টিককে ৭ গােল দিয়েছিল বার্সেলোনা। এর পাঁচ গোলই দিয়েছিলেন মেসি আর সুয়ারেজ। তবে সেল্টিকের সঙ্গে ফিরতি ম্যাচটাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বার্সেলোনার কাছে। কারণ, গ্রুপ ‘সি’ থেকে এখনও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ওঠার টিকিট পায়নি কাতালানরা।

শনিবার স্প্যানিশ লিগের ম্যাচে মেসি-সুয়ারেজ খেলেননি। তিন তারকার দু’জনের অনুপস্থিতিতে গােল পাননি তৃতীয় তারকা নেইমারও। ফলে মালাগার সঙ্গে গোলশূন্য ড্র করে ২০০৭-এর পরে লা লিগায় সবচেয়ে খারাপ শুরু করেছে বার্সা। ফ্রাঙ্ক রাইকার্ডের সময় বার্সা প্রথম ১২ ম্যাচ থেকে পেয়েছিল ২৪ পয়েন্ট। এবার পেয়েছে ২৬ পয়েন্ট। এবার স্প্যানিশ লিগে এখনও পর্যন্ত যে চারটি ম্যাচ বার্সা জেতেনি, তার একটা ‘কমন ফ্যাক্টর’ কোনওটাতেই মেসি নব্বই মিনিট খেলেননি।mancityনয়টি হ্যাটট্রিকসহ চ্যাম্পিয়ন্স লিগে মেসির মোট গোলের সংখ্যা ৯০। এবার গ্রুপ লিগে সেল্টিক আর ম্যানসিটির বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন। এমন ভয়ঙ্কর ফর্মে থাকা মেসিকে নিয়ে বার্সা শিবির চিন্তায় ছিল সেল্টিক ম্যাচের আগে তিনি সুস্থ হবেন কিনা। কিন্তু মঙ্গলবার পুরো ট্রেনিং করেছেন মেসি। আর এতেই ভারমুক্ত বার্সা। দলে ফিরেছেন সুয়ারেজ, রাকিটিচও।

আজ বার্সার মতো এই গ্রুপেই ম্যানসিটিরও লড়াই শেষ ষোলোর জন্য। সাবেক বার্সা কোচ পেপ গার্দিওলা এদিন তাকিয়ে থাকবেন পুরনো ক্লাবের দিকেও। বার্সা যদি গ্লাসগোয় না হারে, তা হলে সিটি এক পয়েন্ট পেলেই শেষ ষোলোয় উঠে যাবে।arsenal

বুধবারের গ্রুপ ‘এ’ আর গ্রুপ ‘ডি’-র দু’টো ম্যাচ আবার অন্য কারণে গুরুত্বপূর্ণ। ‘এ’ গ্রুপে আর্সেনাল-প্যারিস সাঁ জাঁ লড়াই কে গ্রুপ সেরা হয়ে শেষ করবে। দু’টো দলই নক আউটে উঠে গেছে।

একই রাতে রোস্তভের বিপক্ষে খেলবে আগেই শেষ ষোলো নিশ্চিত করা বায়ার্ন মিউনিখ। শেষ ষোলো নিশ্চিত করা স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকাের প্রতিপক্ষ আরেক রুশ ক্লাব পিএসভি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগবার্সেলোনাম্যানচেস্টার সিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির আর্জেন্টিনার শেষ ষোলোর প্রতিপক্ষ সালাহর মিশর

জুলাই ৪, ২০২৬

‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬

দুর্দান্ত ভোজিনহা, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ

জুলাই ৪, ২০২৬

‘আমরা শিল্পী সমিতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই’

জুলাই ৪, ২০২৬

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT