ইংলিশ প্রিমিয়ার লিগে হালসিটির বিপক্ষে ম্যাচের শেষ মুহুর্তে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অতিরিক্ত সময়ে শেষ মিনিটের একমাত্র গোলে জয় পায় রেড ডেভিলসরা। এনিয়ে লিগে টানা তৃতীয় জয় তুলে নিল হোসে মরিনহোর দল। ম্যানইউর দিনে জয় পেয়েছে চেলসি, আর্সেনাল ও লিচেস্টার সিটি।
হালসিটির বিপক্ষে জিততে ঘাম ঝরাতে হয়েছে রুনি-ইব্রাহিমোভিচদের। ম্যাচের শুরু থেকেই বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় দু’দলই। নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের ২ মিনিটে মার্কাস রাশফোর্ডের একমাত্র গোলে জয় তুলে নেয় মরিনহোন শিষ্যরা। সেই সঙ্গে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসলো ম্যানচেস্টার ইউনাইটেড।
রাতের অপর ম্যাচে বার্নলিকে ৩-০ গোলে হারায় চেলসি। সোয়ানসি সিটির বিপক্ষে ২-১ ব্যবধানে জেতে বর্তমান চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি। আর আর্সেনাল ৩-১ গোলে হারায় উডফোর্ডকে। স্টোক সিটিরি বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে এভারটন।
এছাড়া ক্রিস্টালপ্যালেস ১-১ গোলে বোর্নসমাউথ, সান্দারল্যান্ড একই ব্যবধানে সাউদাম্পটন এবং টটেনহ্যাম ও লিভারপুলের সাথে ড্র করে।







