চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরপুরের অভিশাপ আলবদর প্রধান

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৬:৫৮ পূর্বাহ্ণ ০৬, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

অনলাইন ডেস্ক: আপিল বিভাগে ফাঁসির রায় পুনর্বিবেচনার
(রিভিউ) আবেদন খারিজের পর ফাঁসিতে মৃত্যুর অপেক্ষা করছে জামায়াত ইসলামীর সহকারি সেক্রেটারী
জেনারেল মুহাম্মদ কামারজ্জামান।

সোমবার সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে
চার সদস্যের আপিল বেঞ্চ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন। এ রায়ের
পর তার মৃত্যুদণ্ড কার্যকরে আর কোনো বাধা নেই।

১৯৫২ সালের ৪ জুলাই শেরপুর জেলা সদরের বাজিতখালি
গ্রামের এক কৃষকের পরিবারে জন্ম কামারুজ্জামানের। পিতা মৌলবি ইনসান আলী সরকার। মায়ের
নাম সালেহা খাতুন। ওই সময় বর্তমান শেরপুর জেলা ছিল ময়মনসিংহ মহুকুমার অন্তর্গত একটি
থানা। এই শেরপুরেই কামারুজ্জামানের বেড়ে উঠা।

শহরের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় থেকে এ জামায়াত
নেতা মেট্রিক পাস করেন। ইন্টারমিডিয়েট পাস করেন ময়মনসিংহ নাসিরাবাদ কলেজ থেকে। কলেজে
থাকা অবস্থাতেই তিনি জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রসংঘের রাজনীতিতে জড়িয়ে পড়েন।

১৯৭১ সালে কামারুজ্জামান ছিলেন জামায়াতে ইসলামীর
তৎকালীন ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘ-এর ময়মনসিংহ জেলা প্রধান।  মুক্তিযুদ্ধের সময় জামালপুরে প্রথম যে আলবদর বাহিনী
গড়ে ওঠে, তার প্রধান সংগঠক ছিলেন তিনি।

কামারুজ্জামানের নেতৃত্বে পরীক্ষামূলকভাবে গোটা
ময়মনসিংহ জেলার ইসলামী ছাত্রসংঘের কর্মীদের আলবদর বাহিনী হিসেবে সংগঠিত করে সশস্ত্র
ট্রেনিং দেয়া হয়। তার নেতৃত্বে মাসখানেকের মধ্যেই ময়মনসিংহ জেলার সব ইসলামী ছাত্রসংঘ
কর্মীকে আলবদর বাহিনীর সদস্য করা।

Reneta

১৯৭৩ (১৯৭৪ সালে অনুষ্ঠিত) সালে ঢাকা আইডিয়াল কলেজ
থেকে ডিস্ট্রিংশনসহ বিএ পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে
মাস্টার্সে ভর্তি হন।

সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র হিসেবে ঢাকা
বিশ্ববিদ্যালয়ের মেধাবৃত্তি লাভ করেন। ১৯৭৬ সালে তিনি কৃতিত্বের সাথে সাংবাদিকতায় এমএ
পাস করেন।

১৯৭৭ সালে ইসলামী ছাত্রসংঘ নাম পরিবর্তন করে ছাত্রশিবির
হয়। কামারুজ্জামান তখন এর সাধারণ সম্পাদক ও পরে ছাত্রশিবিরের সভাপতি হন।

রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা পেশার সঙ্গে সম্পৃক্ত
থেকেছেন তিনি। সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার সম্পাদক হওয়ার পর জামায়াতের মুখপত্র
হিসাবে পরিচিত দৈনিক সংগ্রামের নির্বাহী সম্পাদকও কামারুজ্জামান। জাতীয় প্রেসক্লাবের
সদস্যও ছিলেন তিনি।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রশিবির
শেয়ারTweetPin

সর্বশেষ

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT