চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ জামালের জয়ের নায়ক রাজ্জাক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৫ রানের জয় পেয়েছে ইমরুল কায়েস, আব্দুর রাজ্জাকের শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক-থ্রু এনে দলের জয়ে অগ্রণী ভূমিকা রাখেন ম্যাচসেরা রাজ্জাক।

শেখ জামাল এদিন টস জিতে আগে ব্যাট করে। বৃষ্টির কারণে খেলা ৩৮ ওভারে নেমে আসে। ৭ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে দলটি। ওপেনার মাহবুবুল করিম দলীয় ৪ রানের মাথায় ফিরলেও ফজলে মাহমুদ ৫৭ বলে ৫৫ করে দলকে পথে রাখেন। ইমরুল কায়েস ওয়ানডাউনে নেমে ৭৪ বলে ৬৭ করেন। তাকে ফিরতে হয় আরাফাত সানির বলে এলবিডব্লিউ হয়ে। উইকেটরক্ষক নুরুল হাসান ৪৭ করে অপরাজিত থাকেন।

দোলেশ্বরের হাবিবুর রহমান এবং আরাফাত সানি দুটি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে দোলেশ্বরের শুরুটা ভালো হয়নি। শূন্য রানের মাথায় ফিরে যান ইমতিয়াজ হোসেন। আব্দুল মজিদও ফিরে যান অল্পতে (২৫)। মিডলঅর্ডারে ভারতীয় ক্রিকেটার পুনিত বিশত ৮৩ রানের ইনিংস খেলে শেখ জামালকে ভয় ধরিয়ে দেন। আব্দুর রাজ্জাকের বলে তিনি ফেরার পর দোলেশ্বর ব্যাকফুটে চলে যায়। শেষ দিকে শরিফুল্লাহ ১৯ বলে ২৫ রান করে আশা জাগালেও ৫ রান দূরে থামতে হয় তাদের।

রাজ্জাক ৮ ওভারে ৩৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। শাহদাত হোসেন ৪০ রান দিয়ে নিয়েছেন দুটি। সোহাগ গাজী এবং ইলিয়াস সানি নিয়েছেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগশেখ জামাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আমি ভালো আছি’

পরবর্তী

শুভাগতর দিনে বৃথাই গেল জুনায়েদের সেঞ্চুরি

পরবর্তী
বৃথা গেল আবাহনীর বিপক্ষে জুনায়েদের ১১৪ রানের ইনিংসটি

শুভাগতর দিনে বৃথাই গেল জুনায়েদের সেঞ্চুরি

২৬ রানে চার উইকেট নিয়ে ম্যাচসেরা আবু হায়দার রনি

নাসিরদের কাছে পাত্তাই পেলেন না মাশরাফিরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
বিশ্বকাপে হারের পর মেজাজ হারালেন পারেদেস

বিশ্বকাপে হারের পর মেজাজ হারালেন পারেদেস

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT