চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসিরদের কাছে পাত্তাই পেলেন না মাশরাফিরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
২৬ রানে চার উইকেট নিয়ে ম্যাচসেরা আবু হায়দার রনি

২৬ রানে চার উইকেট নিয়ে ম্যাচসেরা আবু হায়দার রনি

প্রথম দুই ম্যাচে দাপুটে জয় পেলেও তৃতীয় ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে মুশফিক-মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জ। এদিন নাসিরদের কাছে পাত্তাই পাননি মুশফিক-মাশরাফিরা। টানা তিন ম্যাচ জিতে ঢাকা প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন গাজী।

বিকেএসপির তিন নম্বর মাঠে রূপগঞ্জের দেয়া ১৫৭ রানের টার্গেট ৩৬ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে টপকায় গাজী গ্রুপ। জহুরুল ইসলাম খেলেন অপরাজিত ৬২ রানের ইনিংস। ১৫ রানে অপরাজিত থাকেন আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ দলে ডাক পাওয়া নাসির হোসেন।

এনামুল হক বিজয় ও জহুরুল ইসলামের ৫৯ রানের ওপেনিং জুটি জয়ের দিকে এগিয়ে দেয় গাজীকে। ৩৪ রান করা বিজয়কে এলবিডব্লিউ করে ব্রেকথ্রু আনেন মাশরাফি বিন মর্তুজা। জহুরুলের সঙ্গে মুমিনুল হক জুটি গড়ে দলকে জয়ের কাছে নিয়ে যান। দলীয় ১৩৮ রানে ৪৪ রান করা মুমিনুল ক্যাচ তুলে দেন মাহমুদুল হাসানের বলে। ভাঙে ৭৯ রানের দারুণ জুটিটি।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে আবু হায়দার রনির বোলিং তোপে ৪৪ ওভারে মাত্র ১৫৬ রানে গুটিয়ে যায় রূপগঞ্জ। এক পর্যায়ে মনে হচ্ছিল তিন অঙ্কেই পৌঁছাবে না রূপগঞ্জের ইনিংস। ৯২ রানে ৮ উইকেট হারায় তারা। সর্বোচ্চ ৫৭ রানের জুটি আসে নবম উইকেটে। আবু হায়দার রনি ২৯ রান করা মোহাম্মদ শরিফকে ফিরিয়ে আনেন ব্রেক থ্রু। নিজের পরের ওভারে আবু হায়দার ফেরান ৩৭ রান করা মোশাররফ রুবেলকে। এভাবে ১৫৬ রানে থামে রূপগঞ্জ। টপঅর্ডার ব্যাটসম্যানদের মধ্যে রান পান মাহমুদুল হাসান (৩০) ও অধিনায়ক মুশফিকুর রহিম (২৬)।

এবারের লিগে প্রথমবার ম্যাচসেরা হয়েছেন আবু হায়দার রনি। ৯ ওভারে ২৬ রান দিয়ে চার উইকেট নেন এই বাঁহাতি পেসার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুভাগতর দিনে বৃথাই গেল জুনায়েদের সেঞ্চুরি

পরবর্তী

দুই বছর পেরিয়ে তিন বছরে ‘চ্যানেল আই অনলাইন’

পরবর্তী
ছবি- তানভীর আশিক

দুই বছর পেরিয়ে তিন বছরে 'চ্যানেল আই অনলাইন'

কারিনা কাপুর

কারিনার পারিশ্রমিক ৬ কোটি রুপি!

সর্বশেষ

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের ফাইনালের উন্মাদনায় নারী ফুটবল দলের সদস্যরা

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের ফুটবলে মেয়েরা এগিয়ে: নারী এমপিরা বিশ্বকাপে কে কার সমর্থক

জুলাই ১৯, ২০২৬

স্কালোনিকে এখন সর্বকালের সেরা কোচ বলা যেতে পারে?

জুলাই ১৯, ২০২৬

দিনাজপুরের আনছার আলীর আম এখন বিশ্ববাজারে

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT