চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুভ জন্মদিন শাকিব খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১১ পূর্বাহ্ণ ২৮, মার্চ ২০২২
অন্যান্য
A A

ঢাকাই সিনেমার ক্যারিয়ার ২২ বছর হলেও রাজার হালে ১৫ বছরের বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে সিংহাসনে বসে আছেন শাকিব খান। ব্যবসায়িক সাফল্য থেকে হলে হলে উপচে পড়া ভিড় দেখা যায় এই নায়কের ছবিতে। এজন্য প্রযোজক-পরিচালকের কাছে ভরসার স্থল শাকিব! তিনি থাকলেই যেন ছবি হিট! তাকে ভালোবেসে কেউ কেউ ঢালিউড কিং, কেউ বলেন ভাইজান, সুপারস্টার।

সোমবার (২৮ মার্চ) বাংলা চলচ্চিত্রের মহাতারকা শাকিব খানের জন্মদিন। দেড় দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে চললেও কিং খান হিসেবে শাকিবের উত্থানটা ২০০৭ সালের দিকে। তারপর থেকে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব। বলা হয়ে থাকে তিনিই ইন্ডাস্ট্রি! তাকে ঘিরেই এখানে টাকা লগ্নি হয়; ব্যবসার বীজ বোনেন প্রযোজক-হল মালিকরা।

অনেক নতুন মুখ আসে আবার হারিয়েও যাচ্ছে। কিন্তু শাকিব বহাল তবিয়তে রাজার আসনে বসে আছেন বাংলা ছবির নায়কদের রাজত্বে। এই যে চলচ্চিত্রের মন্দার বাজার তবুও তিনি আশা জাগাতে পারেন। এটাই শাকিবের সবচেয়ে বড় ক্যারিশমা। শত বাধা বিপত্তি টপকে শাকিব হাল ধরে আছেন ইন্ডাস্ট্রির। সমসাময়িক প্রায় সব প্রবীণ-নবীন নির্মাতার সাথেই কাজ করেছেন তিনি।

Banglabid

নায়ক হয়েছেন মৌসুমী-শাবনূর-পপি-পূর্ণিমা থেকে শুরু করে আজকের নবাগতা কয়েকজন নায়িকার সঙ্গেও। পাশাপাশি যৌথ প্রযোজনা ও কলকাতার লোকাল প্রডাকশনের ছবি করে শাকিব বাংলাদেশের সুনাম অর্জন করেছেন পশ্চিমবঙ্গেও! এ কারণে তাকে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশী মেগাস্টার বলে সম্বোধন করা হয়।

এদিকে, এ ব্যাপারে জন্মদিনটা শাকিবের কাটছে একেবারে অন্যরকম। সুদূর মার্কিন মুলুকে কাটবে তার জন্মদিন। জন্মদিন উপলক্ষে নতুন ছবির ঘোষণা দিতে যাচ্ছেন ঢাকাই খান সাহেব! নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে নির্মিত হবে শাকিবের এই ছবিটি, শুটিং হবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে। পাশাপাশি এই ছবিটি মুক্তি পাবে কানাডা, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে।

অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ২০১৪ সালে ‘খোদার পরে মা’ এবং ২০১৬ সালের ‘আরও ভালোবাসবো তোমায়’,২০১৭ সালে সত্তা ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান। এছাড়া তিনি অসংখ্য পুরস্কারে ভূষিত হয়ে নিজেকে নিয়ে গেছেন সাফল্যের চূড়ায়!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের বিভিন্ন জেলার মানচিত্র ও পোপুলেশন ডেটা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

আগস্ট ১২, ২০২৬

নীরবতা ভাঙলেন মেসি, লিখলেন ‘তোমাকে ভালোবাসি, বাবা’

আগস্ট ১২, ২০২৬

রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট-দোকান বন্ধের নির্দেশ

আগস্ট ১২, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতি, অনূর্ধ্ব-২০ দলকে ৯-২ গোলে হারাল হকি দল

আগস্ট ১২, ২০২৬

লিটনকে নিয়ে সুখবর, অস্ট্রেলিয়া যাচ্ছেন শরিফুল, ফিরে আসছেন যে দুজন

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT