মঙ্গলবার বেলা ১২টার দিকে রাজধানীর মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘শুধু সচেতনতার মাধ্যমে করোনা প্রতিরোধ সম্ভব। এবং যারা করোনা আক্রান্ত দেশ থেকে বাংলাদেশে এসেছেন, তাদের হাঁচি-কাশি থাকলে সচেতন হয়ে আইইডিসিআরে যোগাযোগ করতে হবে।’






