বিশ্ববিখ্যাত ‘দ্য গার্ডিয়ান’ তৈরি করেছে তাদের পছন্দের সেরা ১০০টি সিনেমার তালিকা। ২০০০ সালের থেকে এখন পর্যন্ত নির্মিত ১০০টি সিনেমা ঠাঁই পেয়েছে সেই তালিকায়। তালিকার একমাত্র ভারতীয় ছবি অনুরাগ কশ্যপের ‘গ্যাংস অব ওয়াসিপুর’।
তালিকার ৫৯তম স্থানে যায়গা করে নিয়েছে ‘গ্যাংস অব ওয়াসিপুর’ ছবিটি। পেছনে ফেলেছে ‘দ্য ডার্ক নাইট’, ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড’, ‘গ্ল্যাডিয়েটর’ এর মতো ছবিকে।
তবে বিষয়টিতে পুরোপুরি খুশি নন অনুরাগ কশ্যপ। তার মতে ‘গ্যাংস অব ওয়াসিপুর’ তার ক্যারিয়ারের সেরা ছবি না। তিনি বলেন, “আমি এই তালিকায় থাকতে পেরে গর্বিত। কিন্তু আমার তালিকা এরকম নয়। আমার অনেক প্রিয় সিনেমা আমার ছবির নিচে আছে। ‘দ্যা ডার্ক নাইট’ এর মতো সিনেমার অনেক উপরে থাকার কথা। তবে তালিকার প্রথম ছবির সঙ্গে আমিও একমত।”
‘দ্য গার্ডিয়ান’ এর তালিকায় প্রথম স্থান পেয়েছে ২০০৭ সালের ছবি ‘দেয়ার উইল বি ব্লাড।’ দ্বিতীয় স্থানে আছে ২০১৩ সালের ‘টুয়েলভ ইয়ার্স অ্যা স্লেভ’ এবং তৃতীয় স্থানে আছে ২০১৪ সালের ‘বয়হুড।’ হিন্দুস্তান টাইমস








