চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলমান অভিযান আইন অমান্যকারী সবার বিরুদ্ধে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, অপরাধ, গাজীপুর
A A
স্বরাষ্ট্রমন্ত্রী-ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন: চলমান অভিযান শুধুমাত্র ক্যাসিনোর বিরুদ্ধে নয়। যারা দেশের আইন অমান্য করে, আইনের বিরুদ্ধে কাজ করে তাদের সবার বিরুদ্ধে এই অভিযান।

যারা অনৈতিক ব্যবসা করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

রোববার সকালে গাজীপুরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে ৩৫ ও ৩৬তম বিসিএস (আনসার) কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ ও এমএইচএস সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আসাদুজ্জামান খাঁন কামাল।

এসময় তিনি বলেন: প্রধানমন্ত্রী আজ দেশকে যে অবস্থানে নিয়ে গেছেন তা ধরে রাখতে আমাদেরকে অবশ্যই সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সেজন্যই আমরা যে-ই অন্যায় করুক, জনপ্রতিনিধি বা কর্মচারী হোক, তাকেই আইনের মুখোমুখি করব।

এর আগে আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম আসিফ ইকবাল, উপ-মহাপরিচালক নিমাই কুমার দাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি একটি সুসজ্জিত খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন। এসময় প্রশিক্ষণার্থী কর্মকর্তারা ৭ সারিতে মার্চপাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন জানান।

Reneta

পরে প্রধান অতিথি তিনজন কৃতি প্রশিক্ষণার্থী কর্মকর্তার মাঝে পুরস্কার বিতরণ করেন। রবিউল ইসলাম শ্রেষ্ঠ ড্রিল, কাওসার জাহান শ্রেষ্ঠ ফায়ারার এবং আমিনুল ইসলাম চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে পুরস্কার পেয়েছেন।

প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নব-নিয়োগপ্রাপ্ত মোট ৩২ জন চৌকস কর্মকর্তা ১৫ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ এবং এমএস কোর্স সমাপনী কুচকাওয়াজে অংশ নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাসিনোক্যাসিনো অভিযান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT