চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবারই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৬ অপরাহ্ণ ১১, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম পর্ব দারুণভাবে শেষ করে ওয়ানডে সিরিজ জয়ের মিশনে শুক্রবার মিরপুরে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে নামবে বাংলাদেশ ইমার্জিং দল।

শের-ই-বাংলা স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে জয় এলে সিরিজই নিশ্চিত হয়ে যাবে সাইফ হাসানের দলের।

চট্টগ্রামে প্রথম ওয়ানডে শুরুর পর পরিত্যক্ত হয়ে যায় কোভিড-বিভ্রাটে। পরের দুটিতে স্বাগতিকদের টানা জয়। এবার সিরিজ জয়ের হাতছানি ইমার্জিং টাইগারদের সামনে।

চতুর্থ ওয়ানডে শের-ই-বাংলায়, শুরু সকাল ৯টায়। তার আগে স্বাগতিক ও সফরকারী দল বৃহস্পতিবার মিরপুরে সেরেছে অনুশীলন। ঢাকায় দুই দলের এটিই প্রথম ম্যাচ।

একমাত্র চার দিনের ম্যাচ ও প্রথম তিনটি ওয়ানডে হয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। মিরপুরে শেষ দুটি ওয়ানডে ও দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের খেলাগুলো হবে।

শুক্রবার টানা তৃতীয় জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ ইমার্জিং। প্রথম দুটি জয়ে ব্যাট হাতে দুর্দান্ত ফিনিশারের ভূমিকা পালন করা শামীম পাটোয়ারি সংবাদ মাধ্যমকে জানালেন প্রত্যাশার কথা।

Reneta

‘প্রথমে বলবো আমাদের টিমটা অনেক ভালো। যেহেতু প্রথম দুইটা ম্যাচ জিতছি, আমরা ওদের চেয়ে এগিয়ে আছি। আমরা চাইবো কালকের ম্যাচটা জিততে। আসলে বোলিং আমাদের ভালো হচ্ছে, ব্যাটিংও। সবই ভালো হচ্ছে।’

নিজের ব্যাটিং নিয়ে উদীয়মান এ তারকা বললেন, ‘ব্যাটিংয়ে আমার পজিশন নাম্বার সিক্স। চাই যে, ফিনিশ করতে যেভাবেই হোক আর দলকে এগিয়ে নিতে। এটাই আমার লক্ষ্য থাকে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আয়ারল্যান্ড উলভসবাংলাদেশ ইমার্জিং দলশামীমসাইফ
শেয়ারTweetPin

সর্বশেষ

টেবিলের শীর্ষে ফিরেছে আর্সেনাল, জিতেছে লিভারপুল

এপ্রিল ২৬, ২০২৬

পিছিয়ে পড়েও সাউদাম্পটনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

এপ্রিল ২৬, ২০২৬
ছবি সংগৃহীত

মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল, পরিস্থিতি কোন পথে

এপ্রিল ২৬, ২০২৬

খাদ্য মজুদ বাড়ানোসহ কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ

এপ্রিল ২৫, ২০২৬

গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT