চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীত আসায় কালো কোটে ফিরলেন বিচারক-আইনজীবীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২০
- সেমি লিড, আদালত
A A

প্রকৃতিতে শীত নামায় আজ বুধবার থেকে আবার মামলার শুনানিতে কালো কোট পরতে হচ্ছে বিচারক ও আইনজীবীদের।

দেশে করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে গত তিন মাস কালো কোট ও গাউন পরা ছাড়াই মামলার শুনানিতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন বিচারক ও আইনজীবীরা।

আজ সকাল থেকেই শারীরিক উপস্থিতির ও ভার্চুয়াল মাধ্যমে চলা আদালতে কালো কোট পরে উপস্থিত হতে দেখা যায় বিচারক ও আইনজীবীদের। তবে এখনো করোনার সংক্রমণ থাকায় স্বাস্থবিধির বিবেচনায় কোটের ওপরে গাউন পরা বাধ্যাতামূলক করা হয়নি।

কোর্ট ড্রেসের বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আসন্ন শীত মৌসুমে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা শারীরিক উপস্থিতিতে এবং ভার্চুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালে টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ এবং কোট পরিধান করবেন। আর ‘সুপ্রিম কোর্টের আইনজীবীরা শারীরিক উপস্থিতিতে এবং ভার্চুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালীন টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ এবং কালো কোট/শেরওয়ানি পরিধান করবেন।’

গত আগস্টে করোনাভাইরাস সংক্রমণ ঝুকির মধ্যে আদালত চলায় স্বাস্থবিধির কথা বিবেচনা করে আইনজীবী ও বিচারকদের কালো কোট ও গাউন পরা ছাড়াই সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ পরে মামলার শুনানিতে অংশ নেওয়ার সুযোগ দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। তারপর থেকে গত ৩ মাস শারীরিক উপস্থিতিতে এবং ভার্চুয়াল পদ্ধতিতে মামলার শুনানিকালে কোট ও গাউন ছাড়াই অংশ নিয়েছেন বিচারক এবং আইনজীবীরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আদালতকোটকোর্টশীত
শেয়ারTweetPin

সর্বশেষ

১০০০, ৫০০ ও ১০ টাকার নোট ইস্যু করেছে বাংলাদেশ ব্যাংক

মে ১৮, ২০২৬

ঈদুল আজহায় পাঁচ দিনের ছুটি, সংবাদপত্র প্রকাশ বন্ধ থাকবে

মে ১৮, ২০২৬

অভিজ্ঞদের নিয়েই বিশ্বকাপে যাচ্ছে মদ্রিচের ক্রোয়েশিয়া

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আবার বাড়ল ফার্নেস অয়েলের দাম, বাড়বে বিদ্যুৎ উৎপাদন খরচ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে মেডিকেল শিক্ষার্থীকে গুলি, প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT