চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের পিঠে চড়ার ঘটনায় উপজেলা চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৮ পূর্বাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

শিক্ষার্থীদের দিয়ে মানবসেতু বানিয়ে তার ওপর দিয়ে হাঁটার ঘটনায় চাঁদপুরের হাইমচর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নূর হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের মধ্যে স্কুলসংশ্লিষ্ট কর্মকর্তারাও রয়েছেন।

স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক আলী আহমদ বাদী হয়ে শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগ এনে হাইমচর থানায় মামলা করেন। আসামিরা হলেন উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী, ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ূন পাটোয়ারী, স্কুলের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মনসুর আহমেদ ও আবুল বাশার।

হাইমচর থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ওই বিদ্যালয়ে মানবসেতুর ওপর দিয়ে হেঁটে যাওয়ার রীতির বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটিও গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ। কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দ সারোয়ার জাহান। আজ বৃহস্পতিবার থেকেই কমিটি কাজ শুরু করবে।

গত সোমবার হাইমচর উপজেলার নীলকমল ওসমানিয়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। স্কুলের প্রচলিত রীতি অনুযায়ী সেখানে নবম ও দশম শ্রেণীর কিছু শিক্ষার্থী মিলে একটি ‘মানবসেতু’ তৈরি করে। এই ‘মানবসেতু’র ওপর দিয়ে হেঁটে যান অনুষ্ঠানের প্রধান অতিথি নুর হোসেন পাটোয়ারী। সেই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন তিনি। গোটা দেশে সমালোচনার ঝড় বয়ে যায়। ঘটনাটি নীলকমলে পড়ে থাকেনি, ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশে। বিষয়টি নিয়ে নানা সমালোচনা হয়।

শিক্ষার্থীদের দিয়ে মানবসেতু বানিয়ে তার ওপর দিয়ে হেঁটে যাওয়ার পক্ষে স্কুলের প্রধান শিক্ষকও কথা বলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাঁদপুরমানবসেতু
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিজেলের সঙ্গে সামান্য পানি মিশিয়েই দূষণ কমতে পারে ৬০ শতাংশের বেশি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বিশ্ব গণিতের সর্বোচ্চ সম্মাননায় দুই চীনা গণিতবিদ

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান আলোচনায় আন্তরিক হচ্ছে: ট্রাম্প

জুলাই ২৫, ২০২৬

শ্রীমঙ্গলে দ্বৈত কবিতা আবৃত্তির আয়োজন ‘দাহনকাল’

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT