চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পী সমিতির ইফতার মাহফিলে মধ্যমণি শবনম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২২
বিনোদন
A A

শুক্রবার (২২ এপ্রিল) রাজধানীর মগবাজারের একটি কনভেনশন হলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো ইফতার মাহফিল। প্রথমবারের মতো চলচ্চিত্র শিল্পী সমিতির আহ্বানে এমন কোনো আয়োজনে অংশ নিতে দেখা গেছে কিংবদন্তী অভিনেত্রী শবনমকে।

সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের আমন্ত্রণে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বলে জানান এই অভিনেত্রী।

এদিন ইফতার অনুষ্ঠানে বসে তারার মেলা। চিত্রনায়ক আলমগীর, রিয়াজ, ফেরদৌস, অনন্ত জলিল, বর্ষা, নিপুণ, কেয়া, সাইমন, ইমন সহ চলচ্চিত্রের অসংখ্য তারকাকে এসময় দেখা যায়। সবার মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন ‘আম্মাজান’ খ্যাত শবনম।

ইফতার অনুষ্ঠানের আগে লিখিত বক্তব্য পাঠ করেন শবনম। জানান, জীবনে অনেক অপ্রাপ্তি থাকলেও বহুদিন পর সিনেমার মানুষের কাছে এসে যে ভালোবাসা পেয়েছি, তাতে চিরঋণী আমি।

১৯৯৯ সালে কাজী হায়াতের পরিচালনায় ‘আম্মাজান’ ছবির পর গত ২৩ বছরে আর কোনো সিনেমায় দেখা যায়নি শবনমকে। এ বিষয়টি নিয়েও এসময় কথা বলেন শবনম। জানান, কাজী হায়াতের ‘আম্মাজান’ এর পর আর কোনো চলচ্চিত্রে উপযুক্ত চরিত্রের অভাবে ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি। এরইমধ্যে চলচ্চিত্রে দেখা দেয় গভীর সংকট। এমনাবস্থায় অভিনয়ের ইচ্ছে পোষণ করলেও ভালো চিত্রনাট্যের অভাবে আর তা হয়ে ওঠেনি।

এসময় আবেগাপ্লুত হয়ে তিনি আরও বলেন, ‘প্রায় দুই যুগ সিনেমার বাইরে, তারপরও আপনারা আমাকে মনে রেখেছেন, এটাই আমার অনেক বড় প্রাপ্তি।’ গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে এসময় গুণী এই অভিনেত্রী বলেন, ‘সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ, চলচ্চিত্রের ইতিবাচক দিকগুলো তুলে ধরুন। আমাদের ভুল শুধরে দিন।’

Reneta

‘নাচের পুতুল’ খ্যাত বাংলাদেশের কিংবদন্তী এই অভিনেত্রী পাকিস্তানের চলচ্চিত্রেও অত্যন্ত জনপ্রিয় ছিলেন। ১৯৬০-এর দশক থেকে ১৯৮০’র দশক পর্যন্ত একাধারে সক্রিয় অভিনয় চর্চা করে গেছেন ঢাকায় জন্মগ্রহণকারী শবনম। ষাটের দশকে বাংলা চলচ্চিত্রে শবনম-রহমান জুটি বিপুল জনপ্রিয়তা লাভ করে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্ত জলিলআলমগীরইমনইলিয়াস কাঞ্চনকেয়ানিপুণফেরদৌসবর্ষারিয়াজলিড বিনোদনশবনমশিল্পী সমিতিসাইমনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরপুরে টাইগারদের ব্যাটিং ধস, ১০২ রানে থামল ইনিংস

মে ২, ২০২৬

ইটালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, পরিবারকে ভিডিও দেখালো বড় ভাই

মে ২, ২০২৬

নাসির আলী মামুনের ৬৭তম একক আলোকচিত্র প্রদর্শনী

মে ২, ২০২৬

লভ্যাংশ দিতে পারেনি পুঁজিবাজারে তালিকাভুক্ত অর্ধেকের বেশি ব্যাংক

মে ২, ২০২৬

সাড়ে চারটায় গড়াবে ম্যাচ, খেলা গড়াবে কত ওভারে?

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT