চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপা জয়ী কিশোরদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতা বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার পাকিস্তানকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তোলে লাল-সবুজদের অনূর্ধ্ব-১৫ দল।

নেপালের এএনএফএ কমপ্লেক্সে নির্ধারিত সময়ে দুই দলের খেলা অমীমাংসিত ছিল ১-১ গোলে।

Banglabid

নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকার পর ম্যাচ যখন টাইব্রেকারে গড়ায়, তার আগে আগেই মূল গোলরক্ষক মিতুলকে উঠিয়ে সেমিফাইনালের নায়ক টাইব্রেকার স্পেশালিষ্ট মেহেদী হাসানকে নামান বাংলাদেশ কোচ আনোয়ার পারভেজ।

সেমিতে ভারতের বিপক্ষে দুটি স্পটকিক ঠেকিয়ে নায়ক ছিলেন মেহেদী। নায়ক হলেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও। এদিনও তিনটি শট ঠেকিয়েছেন এ গোলরক্ষক।

শিরোপার পাশাপাশি ফেয়ার প্লে অ্যাওয়ার্ডও গেছে বাংলাদেশের ঘরে। সর্বোচ্চ গোলস্কোরার হয়েছেন বাংলাদেশের নিহাত জামান উচ্ছ্বাস। মালদ্বীপ ম্যাচে একাই ৪ গোল করেন লাল-সবুজ ফরোয়ার্ড।

Reneta

গ্রুপপর্বে মালদ্বীপকে ৯-০ ও স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে শেষচারে পৌঁছেছিল বাংলাদেশ। সেখানে ভারতকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছায় লাল-সবুজরা। থামল শিরোপা উঁচিয়ে ধরেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT