চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে লেখাপড়ায় আগ্রহী করে তুলতে হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৯ পূর্বাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
করোনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী প্রজন্মকে এমনভাবে গড়ে তুলতে চাই যেন তারা সব ধরনের শিক্ষায় পারদর্শী হয়। শিক্ষার্থীরা যেনো চাপমুক্ত থেকে আনন্দের সঙ্গে লেখাপড়ায় আগ্রহী হয়, সেজন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

গণভবনে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যপুস্তক তুলে দিয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করে এসব বলেন তিনি।

শেখ হাসিনা বলেন: ‘শিক্ষা ছাড়া একটা জাতি কখনো সম্মানের সঙ্গে বাঁচতে পারে না। আমরা সরকারে এসে শিক্ষাকে অনেক গুরুত্ব দিয়েছি। আওয়ামী লীগ সরকার আসার পর সারাদেশে বিনামূল্যে বই দেয়া শুরু হয়েছে। বঙ্গবন্ধুর দেখানো পথে অবৈতনিক করেছি শিক্ষাকে।’

‘এছাড়া খেলাধুলার দিকও নজর দিয়েছি। প্রত্যেক এলাকায় একটা করে মিনি স্টেডিয়াম করে দিয়েছি যেনো প্রত্যেকটা ছেলে-মেয়ে সেখানে খেলাধুলা করতে পারে।’

শিক্ষার্থীদের প্রযুক্তিগতভাবে উন্নত করার বিষয়টিতে গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন:  ‘ডিজিটাল বাংলাদেশ গড়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম করে দিয়েছি যাতে বই পড়ে শেখার পাশাপাশি চোখে দেখে শিখতে পারে। কম্পিউটার শিক্ষার ব্যবস্থাও করেছি। প্রত্যন্ত এলাকায় ভ্যানে করে গাড়িতে করে। হাওর এলাকায় নৌকায় করে। যাতে ছোট্ট শিশুরা অল্প বয়সেই প্রযুক্তির সাথে অভ্যস্ত হতে পারে।’

শিক্ষার্থীদের পড়ার বিষয়ে চাপ না দেবার জন্য শিক্ষকদের অনুরোধ জানিয়ে শেখ হাসিনা বলেন: ‘শিক্ষার্থীরা নিজের গরজে পড়বে। আকাঙ্খায় পড়বে। খেলাধুলার মাধ্যমে লেখাপড়া শিখবে। সে বিষয়ে শিক্ষদের অনুরোধ করছি। বারবার পড়তে না বলে আনন্দের সঙ্গে লেখাপড়ায় আগ্রহী করে তুলতে হবে।’

Reneta

সেসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন: ‘নতুন প্রজন্ম আগামী দিনের দেশের কর্ণধার হবে। সেজন্য মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। বিশ্বসভায় আমরা যে মর্যাদা পেয়েছি সেই মর্যাদা আরও বৃদ্ধি করতে হবে।’

পিইসি-জেএসসি পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বৈষম্য ও দারিদ্র্যহীন সমাজ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীশিক্ষাশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

ফকল্যান্ড নিয়ে ‘রাজনৈতিক ব্যানার’ মাঠে, ফিফার শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬

জ্বালানি তেলের মজুত সক্ষমতা উন্নীত করতে ডিপো নির্মাণ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT