চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষাবর্ষের প্রথম দিনই বিতরণ হবে ৩৫ কোটি পাঠ্যপুস্তক

মোস্তফা মল্লিকমোস্তফা মল্লিক
১২:৪১ পূর্বাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

আগামী শিক্ষা বর্ষের শুরুর দিনই সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা বিনামূল্যে পাচ্ছে ৩৫ কোটি বই। ছাপার কাজ শেষ হয়ে অনেক জেলায় বই পৌঁছেও গেছে। এবারই প্রথম পাঠ্যপুস্তক বোর্ডের সব বই ওয়েব সাইটে ই-বুক ফর্মে পাওয়া যাবে।

বছরের প্রথম দিনে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যবই পৌঁছে দেওয়া, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ একমাত্র দৃষ্টান্ত। ২০১০ সাল থেকে শুরু হয় এই কার্যক্রম।

এর আগে ৫০ থেকে ৭০ ভাগ বই বিনামূল্যে দেওয়া হতো। বাকি বই আগের শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে পড়তে হতো। জুন-জুলায়ের আগে সব বই পেতো না শিক্ষার্থীরা। ২০১০ সালে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ২ কোটি ৭৬ লাখ শিক্ষার্থীকে দেওয়া হয় ১৯ কোটি বই। ২০১১ ও ২০১২ সালে বই বিতরণ করা হয় ২৩ কোটির ওপরে। ২০১৩ সালে বইয়ের সংখ্যা বেড়ে হয় ২৭ কোটি ৩১ কোটি বই বিতরণ করা হয় ২০১৪ সালে।

এবার ৪ কোটি শিক্ষার্থীকে বিতরণ করা হচ্ছে ৩৫ কোটি বই।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এরই মধ্যে আমরা প্রায় ৭০ ভাগ বই পাঠিয়ে দিয়েছি। বাকি বই যেতে আর সর্বোচ্চ ৫ দিন লাগবে। নির্দিষ্ট সময়ে সবার হাতে বই পৌঁছে যাবে। শিক্ষাবর্ষের পহেলা দিনই বই তুলে দেওয়া হবে শিক্ষার্থীদের হাতে।

শিক্ষামন্ত্রী বলেছেন, এই কাজের কারণে বছরের শেষ কয়েকমাস অবর্ননীয় কষ্ট করতে হয় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের। ২০১০ সালে শিক্ষার্থী ছিলো ২ কোটি, আর এখন প্রায় ৪ কোটি। ফলে প্রয়োজন হচ্ছে বেশি বইয়ের।

Reneta

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব পাঠ্যবই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটে ই-বুক ফর্মে দেওয়া হচ্ছে। এখান থেকে যে কেউ ডাউনলোড করতে পারবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রতি জেলায় অতিরিক্ত পাঁচ শতাংশ বই সংরক্ষণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুরুল ইসলাম নাহিদপাঠ্যপুস্তক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আষাঢ়ের আগমনে আজ বর্ষার শুরু

জুন ১৫, ২০২৬

ইরান চুক্তি নিয়ে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত: ট্রাম্প

জুন ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

স্বাস্থ্য সেবায় বিশ্বমঞ্চে বাংলাদেশ: ইউএনএফপিএ-এর অভিনন্দন

জুন ১৫, ২০২৬

তিউনিসিয়ার জালে সুইডিশদের ৫ গোল, ২২ বর্ষী ইয়াসিনের দুটি

জুন ১৫, ২০২৬

জ্বালানি তেলের দামে বড় পতন

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT