চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাইনপুকুরের দুইয়ে দুই হল না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

প্রিমিয়ার লিগে প্রথমবার খেলতে এসেই জয়ে শুরু করেছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব, দ্বিতীয় ম্যাচেও জাগিয়েছিল জয়ের সম্ভাবনা। বলে-ব্যাটে দারুণ লড়াইয়ের পর গাজী গ্রুপের কাছে ২০ রানে হেরে গেছে নবাগত দলটি।

শুক্রবার বিকেএসপিতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২৭৯ রানের সংগ্রহ গড়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স। জবাবে ৮ বল হাতে রেখে ২৫৯ রানে গুটিয়ে যায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

মিডলঅর্ডারে জাকির আলি অনিকের ৯০ রানে বড় সংগ্রহের ভিত পায় গাজী গ্রুপ। ১১৮ বলে ৬ চার ও ২ ছক্কার ইনিংস খেলেন জাকির।

নাদিফ চৌধুরী ৫ চার ও ৩ ছয়ে ৫৮ বলে ৭১ রান করে রানের চাকা সচল রাখেন। শেষদিকে রজত ভাটিয়া ৩৪ বলে ৫৮ রানের ঝড় তুলে পৌনে তিনশর সংগ্রহ এনে দেন, পথে ৫টি চার ও ৩ টি ছক্কা হাঁকান রজত।

শাইনপুকুরের হয়ে মোহাম্মদ সাউফউদ্দীন ২ উইকেট নিতে খরচ করেন ৬৮ রান।

জবাব দিতে নেমে শুরু থেকেই লড়াই জমিয়ে তোলে শাইনপুকুর। উদ্বোধনীতে সাদমান ইসলাম ৬০ ও সাব্বির হোসেন ৫৫ রান করেন। ৮৪ রানের উদ্বোধনী জুটির পর ওয়ানডাউনে তৌহিদ হৃদয় ৫১ ও তার পরেই উদয় কৌল ৫৯ রান করে জয়ের সুবাস আনেন।

Reneta

মূর্তিকারিগর

কিন্তু টপঅর্ডারের বিদায়ের পর শুভাগত হোম (৮), আফিফ হোসেন (১৩) ও মোহাম্মদ সাউফউদ্দীন (৯) দ্রুত ফিরলে আর লক্ষ্যের সঙ্গে পাল্লা দিয়ে ওঠা হয়নি দলটির।

গাজীর হয়ে রুবেল আহমেদ ও নাঈম হাসান ৩টি করে উইকেট নিয়েছেন। আবু হায়দার রনির দখলে গেছে ২টি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফিফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT