চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখের ৫৫: ভিন্নধর্মী ৫ চরিত্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২০
বিনোদন
A A

বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। কেউ বলে তাকে বাদশাহ, কেউ বলে ডন! আবার কেউ বা তাকে বলে রোমান্সের কিং! সোমবার (২ নভেম্বর) এই ‘কিং অব রোমান্স’ ৫৫ বছরে পা রাখলেন।

তবে পর্দায় তাকে অধিকাংশ সময়ে রোমান্টিক চরিত্রে দেখা গেলেও ভিন্নধর্মী কিছু চরিত্রের জন্য প্রসংশিত হয়েছেন তিনি। যার প্রত্যকটিতেই নিজেকে একজন শক্তিশালী অভিনেতা হিসেবে পর্দায় তুলে ধরেছেন নিজেকে।

তার জন্মদিন উপলক্ষে বিশেষ এই দিনটিতে জেনে নেওয়া যাক তার অভিনীত এমন কিছু ভিন্নধর্মী সিনেমার নাম এবং কিছু শক্তিশালী চরিত্র সম্পর্কে:  .

চাক দে! ইন্ডিয়া
শাহরুখ খান অভিনীত ভিন্নধর্মী কোন সিনেমার নাম নিলে প্রথমেই উল্লেখ করতে হয় ‘চাক দে! ইন্ডিয়া’ ছবিটির নাম। যেখানে তাকে দেখা গিয়েছিল একজন আদর্শ নারী হকি কোচ হিসেবে। ছবিটিতে শাহরুখের চরিত্রটি এতটা শক্তিশালী ছিল যে, এখনো সিনেমা বিশ্লেষক এবং দর্শকরা তার এই চরিত্রটির এবং অভিনয়ের প্রশংসা করেন।

কাভি খুশি কাভি গাম
এই ছবিটি প্রেম-ভালবাসা পূর্ণ একটি ছবি হলেও ছবিটির একটি বড় অংশ জুড়ে রয়েছে পারিবারিক নানান বিষয়। যেখানে পরিবারের বড় ছেলের ভূমিকায় দেখা যায় শাহরুখ খানকে। মা-ছেলে এবং বাবা-ছেলের মধ্যকার যে অফুরন্ত ভালবাসা তার সবটাই ফুটিয়ে তোলা হয়েছে সিনেমাটিতে।

কাল হো না হো
নিজের মৃত্যু নিশ্চিত জেনেও ‘কাল হো না হো’ ছবিটিতে শাহরুখ (আমান মাথুর) যেই চরিত্রটিতে অভিনয় করেছিলেন, সেটি দেখে আবেগতাড়িত হননি এমন দর্শক খুব কম পাওয়া যাবে।

বীর-জারা
‘বীর-জারা’ ছবিটির মূল গল্পটি প্রেম কেন্দ্রিক হলেও এখানে দেশপ্রেমকে বেশ ভালোভাবে ফুটিয়ে তোলা হয়। এই ছবিতেও একটি শক্তিশালী চরিত্র হিসেবে নিজেকে শতভাগ প্রমাণ করেন শাহরুখ।

ডন টু
এই ছবিটি ছিল শাহরুখের অভিনীত অন্যতম অ্যাকশনধর্মী একটি ছবি। রোমান্টিক কিংবা পারিবারিক কাহিনী নির্ভর ছবির ঘেরাটোপ থেকে বের হয়ে আপাদমস্তক ডনের চরিত্রেও যে তিনি দারুণ, তার প্রমাণ ডন টু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫৫তম জন্মদিনকাল হো না হোডন টুবীর জারালিড বিনোদনশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

হাইড্রেশন বিরতি, লাভের চেয়ে ক্ষতি বেশি: উরুগুয়ে কোচ

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষায় বড় পরিবর্তনের ঘোষণা

জুন ২১, ২০২৬

সৌদি আরবের বিপক্ষে স্পেনের একাদশে কারা?

জুন ২১, ২০২৬
শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-শিক্ষক পরিষদ কার্যকর করার আহ্বান

শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-শিক্ষক পরিষদ কার্যকর করার আহ্বান

জুন ২১, ২০২৬

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT