চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখের প্রযোজনায় প্রথমবার অনলাইনে ববি দেওল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২০
বিনোদন
A A

করোনার এই মহামারীরকালে দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে বিশ্বের সকল প্রেক্ষাগৃহগুলো। ফলে ভারতীয় দর্শকদের কাছে বর্তমান সময়ে বিনোদনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে ওটিটি প্লাটফর্ম। আর এই ওটিটি প্লাটফর্মে সিনেমা মুক্তি মানেই যেন নওয়াজউদ্দিন সিদ্দিকী, মনোজ বাজপেয়ি, কেকে মেনন, অভয় দেওল, অভিষেক বচ্চন কিংবা অমিত সাধের মত অভিনেতাদের সিনেমা।

তবে এবার ওটিটি প্লাটফর্মে অভিষেক হতে যাচ্ছে বলিউড অভিনেতা ববি দেওল এর। শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘ক্লাস অব ৮৩’ সিনেমা! এর মধ্য দিয়েই অনলাইনে আত্মপ্রকাশ করবেন ববি দেওল!

শুক্রবার (৭ আগস্ট) যার ট্রেলার মুক্তি পেয়েছে। ছবিটির কাহিনী মূলত সত্য ঘটনার উপর নির্ভরশীল। যেখানে দেখানো হবে নিজের কর্মক্ষেত্রে অত্যন্ত সফল এক পুলিশ অফিসারের উপর মিথ্যা অভিযোগ চাপিয়ে তাকে শাস্তি হিসেবে একটি নিম্ন মর্যাদার পোস্টিং দেয়ার কাহিনী। পুলিশ অ্যাকাডেমিতে শিক্ষক হিসেবে পাঠিয়ে দেওয়া হয় বিজয় সিং নামের ওই অফিসারকে। যেখানে কোন তদন্তের এখতিয়ারও থাকে না ওই পুলিশ অফিসারের।

এই পরিণতির জন্য দায়ী দু্র্নীতিগ্রস্ত উপরমহল এবং তার দুষ্ঠু সহযোগীদের উচিত শাস্তি দেওয়ার সংকল্প গ্রহণ করেন বিজয় সিং। তিনি অ্যাকাডেমিতে দিন-রাত লেগে থেকে গড়ে তুললেন পাঁচজন মারাত্মক পুলিশকর্মীকে। এদের মাধ্যমে সত্যিই কি দোষীদের শায়েস্তা করতে পারবেন বিজয়? সেটাই ছবির উপজীব্য।

বিজয় সিং নামক সেই কেন্দ্রীয় চরিত্রটিতেই অভিনয় করেছেন ধর্মেন্দ্র-পুত্র। পুলিশের উর্দি, গোঁফ, চশমায় ববিকে চেনা চেহারার থেকে অনেকটাই আলাদা লাগছে। তিনি এতদিন যে ধরনের চরিত্রে অভিনয় করে এসেছেন তার থেকে এই চরিত্রটিও রূপে ও বর্ণে অনেকখানিই আলাদা।

ছবিটি পরিচালনা করেছেন অতুল সাভারওয়াল এবং এটি মুক্তি পাবে আগামী ২১ আগস্ট। 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভয় দেওলঅভিষেক বচ্চননওয়াজউদ্দিন সিদ্দিকীববি দেওলরেড চিলিশাহরুখ
শেয়ারTweetPin

সর্বশেষ

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: সন্তানের ছবি হাতে মনকে সান্তনা দেন শহীদ আবু সাইদের মা-বাবা

জুলাই ১৬, ২০২৬

হিসাবের বেড়াজালে আষাঢ়- শ্রাবণ মাস

জুলাই ১৬, ২০২৬

কাতার সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনার জয়ে সমর্থকদের বিজয়োল্লাস

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT