চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখের চরিত্রে জার্মান রাষ্ট্রদূত (ভিডিওসহ)

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৮ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৫
বিনোদন
A A

সত্যিই চলচ্চিত্রের অনেক ক্ষমতা। দেশ, জাতি, ধর্ম, বর্ণ বিভেদ ভুলিয়ে সবাইকে এক বন্ধনে আবদ্ধ করে ফেলে এই চলচ্চিত্র। আর বলিউড বাদশাহ্ শাহরুখের জনপ্রিয়তা  বিশ্বব্যাপী। তারই প্রমাণ দিলেন দিল্লিতে জার্মান দূতাবাসের জার্মান রাষ্ট্রদূত মাইকেল স্টেইনার।

শুক্রবার ভারতের নয়া দিল্লিতে উদ্বোধন করা হয়েছে শাহরুখ খান, সাইফ আলী খান ও প্রীতি জিনতা অভিনীত ‘কাল হো না হো’ সিনেমার টাইটেল ট্র্যাকের জার্মান সংস্করণ ‘লেবে জিটজ’। এই রিমিকেই ‘কাল হো না হো’ সিনেমায় শাহরুখের ঐতিহাসিক ভঙ্গিতে সবার সামনে উপস্থিত হন জার্মান রাষ্ট্রদূত। প্রীতির চরিত্রে অভিনয় করেন তার স্ত্রী এলিয়েস। আর ছোট নবাব অর্থ্যাৎ সাইফের চরিত্রে অভিনয় করেন ভারতের সাবেক ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ।

হিন্দি সিনেমা উপভোগ করলেও অভিনয় করাটা খুব সহজ ছিল না বলে জানান জার্মান রাষ্ট্রদূত। তিনি বলেন, প্রথমত আমি অভিনয় করতে পারিনা। হিন্দি জানিনা বলে ডায়লগের সঙ্গে ঠোঁট মেলাতে অনেক কষ্ট হয়েছে। তার ওপর আমরা জার্মানরা রসবোধের সঙ্গে খুব একটা পরিচিত নই।

তিনি আরো বলেন, সাড়ে তিন মিনিটের এই ভিডিওটি শাহরুখের প্রতি তার সম্মান আরো বাড়িয়ে তুলেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই সিনেমার বিভিন্ন তারকাসহ অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও গীতিকার,কবি জাভেদ আক্তার। ছোট নবাবের মা বর্ষীয়ান শিল্পী শর্মিলা বলেন,ছেলের চরিত্রে একজন রাজনীতিককে অভিনয় করতে দেখে সত্যিই খুব ভালো লেগেছে।

সাবেক ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাইফের চরিত্রটি তার কাছে অনেক কঠিন মনে হয়েছে।

Reneta

এর মধ্যেই অনলাইনে ভাইরাল হয়ে গেছে ভিডিওটি। শাহরুখ নিজেও ভিডিওটি অনেক উচ্ছ্বসিত। সব বন্ধু ও করণ জোহরকে টুইটারে ভিডিওটির লিঙ্ক শেয়ার করেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রীতি জিনতাশাহরুখ খানসাইফ আলী খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT