চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শারীরিক ও মানসিক রোগ কি আলাদা?

শর্মিলা সিনড্রেলাশর্মিলা সিনড্রেলা
৮:২০ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৮
স্বাস্থ্য
A A
মানসিক রোগ

ক্যান্সার বা ডায়াবেটিস রোগ হলে যেভাবে একজন রোগীকে দেখা হয়, ঠিক সেভাবেই একজন মানসিক রোগীকেও দেখা উচিত। কারণ, শারীরিক ও মানসিক রোগ আলাদা নয়। বিশেষজ্ঞরা বলছেন, মানসিক রোগকে অন্যান্য শারীরিক রোগের মতো করে দেখলে সহজেই মানিয়ে নেয়া যাবে সেই রোগের সঙ্গে, এমনকি ধীরে ধীরে সুস্থ হওয়ার সম্ভাবনাও বাড়বে রোগীর।

কেলি বুর্চ নামের এক নারী ছোটবেলা থেকে দেখেছেন বাবার মানসিক অসুস্থতা এবং মায়ের কাছ থেকে শিখেছেন সেই অসুস্থতার সঙ্গে মানিয়ে নেয়ার কৌশল। সেসবই খুব বেশি সাহস জুগিয়েছে তাকে। সেই গল্পই তিনি ভাগাভাগি করেছেন পাঠকদের সঙ্গে।

তিনি বলেন, আমার বাবার যদি ক্যান্সার থাকতো বা ডায়াবেটিস হতো তাকে সবাই সহায্য করতো, তাহলে মানসিক রোগে আক্রান্ত হলে কেন নয়? আমার বাবার বাইপোলার ডিজঅর্ডার ছিলো। বাড়িতে আমরা তার অসুস্থতা নিয়ে এমনভাবে কথা বলতাম যেভাবে বিশেষজ্ঞরা যৌন সম্পর্ক নিয়ে সন্তানদের সঙ্গে কথা বলতে বলেন। ছোট ছোট, চলমান, স্বাস্থ্যকর আলোচনাগুলো বিষয়টি নিয়ে সহজে কথা বলার সুযোগ করে দিয়েছিল। প্রশ্ন করার সুযোগও ছিল বেশি, তবে প্রশ্ন করার প্রয়োজনটাই কম বোধ করতাম। দেখতাম এসবের মধ্যে বাবাকে কেমন শান্ত ও সুস্থ দেখাতো।

কেলি বলেন, আমার ৫ বছর বয়সে হাসপাতালে ভর্তি করা হয় বাবাকে। সেসব খুব কম মনে পড়ে। কিন্তু সেই সময়ে বাবার আঁকা ছবি ও ক্রাফট খুব আনন্দ দিতো আমাকে। মানসিক রোগটা আমার পরিবারের জন্য একটি বিষয় ছিলো কিন্তু সেটা আমার দৈনন্দিন জীবনকে কোনোভাবেই প্রভাবিত করেনি। সপ্তম শ্রেণিতে আমি লিথিয়াম নিয়ে রিপোর্ট তৈরির চেষ্টা করি। যেটা আমার বাবা বাইপোলারের চিকিৎসার জন্য নিতো। হাইস্কুলে আমার সিনিয়র থিসিসের জন্য আমি বেছে নিই মানসিক রোগকে ঘিরে যে বোধ ছড়িয়ে রয়েছে সেসব বা সেই সব বোধ কমানোর উপায়গুলো কী হতে পারে সেটা। সেসময় বোস্টন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের আমার অ্যাডভাইজরকে প্রশ্ন করি, কেন মানসিক রোগকে সবসময় শারীরিক রোগের থেকে আলাদা করে দেখা হয়।

প্রতিদিন আমি নিজেকে ধন্যবাদ দিই এই জন্য যে আমাকে কোনো বিশেষ বোধ ছাড়া আমার বাবা-মা বড় করে তুলেছে।  কিন্তু আমার অ্যাডভাইজর আমাকে আরো কিছু সমস্যা সম্পর্কে অবহিত করেছিলেন যেগুলো নিয়ে আমি মূলত ভাবছিলামই না। তবে এখন যদি কেউ আমাকে প্রশ্ন করে শারীরিক ও মানসিক রোগ কি আলাদা? আমি বলবো অবশ্যই না।

কেলির পরিবার যেভাবে ইতিবাচকভাবে গ্রহণ করেছিল ওই ব্যক্তির রোগকে, চেষ্টা করেছিল সেটাকে নিয়ন্ত্রণ করতে; সেভাবেই মূলত মানসিক রোগগুলোকে গ্রহণ করা উচিত বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আজিজুর রহমান।

Reneta

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, রোগ হলে তো অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। কিন্তু যদি রোগীর সঙ্গে সহানুভূতিশীল ও মানবিক আচরণ করা যায় তাহলে রোগের সঙ্গে মানিয়ে নেয়া সহজ হয়, সমস্যার সমাধানও মেলে সহজে। কিন্তু এই সমাজে সেভাবে সহানুভূতিশীল ও মানবিক আচরণ প্রত্যাশা করা খুবই কঠিন কাজ।

ড. আজিজুর রহমান বলেন, আমরা একে অন্যের সুখ-দুঃখের অনুভূতির মূল্যায়ন করি না, কিন্তু সেটাকে শ্রদ্ধা করতে হবে।  মানসিক রোগকে অচ্ছ্যুৎ রোগ হিসেবে ধরে নেওয়া হয়। অনেকে মনে করেন, এর আবার চিকিৎসা কী? মানসিক রোগে সেই ধরনের যত্ন কেউ পায় না। তবে আমাদের বুঝতে হবে শারীরিক রোগের মতোই এটা একটা সমস্যা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মনোবিজ্ঞানমানসিক রোগমানসিক রোগীসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT