মাহবুবুল হক শাকিলের বিশ্ববিদ্যালয় জীবন থেকে বন্ধু সাবেক ছাত্রনেতা এবং কবি সাদিকুর রহমান পরাগ। বন্ধুকে হারিয়ে শাকিলের বন্ধুরা কাঁদছেন। বন্ধুর জন্য কান্না কবিতায় প্রকাশ করেছেন এই কবিবন্ধু।
তবুওতো ছিলাম
(কবিবন্ধু মাহবুবুল হক শাকিলকে হারিয়ে)
খুঁজে পেলাম না তন্ন তন্ন করেও না। নেই তার সঙ্গে কোন ছবি।
সদ্য কৈশোর পেরুনো বিস্ময়ে যখন পৃথিবীর পাঠশালায় হাঁটতে শুরু করি
তখন থেকেই আমাদের পরিচয়
স্বদেশ ভাবনায় দীক্ষা নিয়ে শিখেছি তখন কীভাবে
আমি হয়ে উঠে আমরা
তুমুল তারুণ্যে কথা বলেছি আমরা মৃত্যুর চোখে চোখ রেখে না কিশোর না যুবা কণ্ঠে বিদীর্ণ করেছি আকাশ শ্লোগানে শ্লোগানে মধুর ক্যান্টিন, কলাভবনের করিডোর হাকিম চত্বর মুখরিত হয়েছে আমাদের দৃপ্ত পদভারে ছন্নছাড়া সৃষ্টির নেশায় সিগারেট আর চায়ের ধোঁয়ায় টিএসসির বারান্দায় উড়ে গেছে কত না দিন, কত না রাত
কোথায় হারিয়ে গেল আমাদের দুবির্নীত সেই সময়গুলো এতদিনের একসঙ্গে পথচলা
এক লহমায় মুছে দিয়ে
চলে গেছে সে অজানার পথে বন্ধুত্বেও ছিলাম, শত্রুতায়ও ছিলাম তবুওতো আমরা ছিলাম
(অলঙ্করণ: রিমঝিম)







