ঢাকায় এসেই শাকিব খানের অভিনয়ের প্রশংসা করলেন কলকাতার টপমোস্ট নায়ক জিৎ। অবশেষে দুই বাংলার দুই সুপার স্টার শাকিব খান ও জিতের দেখা হল।
আসছে ঈদে এ দু’ নায়কের ছবি মুক্তি পাচ্ছে।
প্রথমবারের মতো শাকিব ও জিৎ যৌথ প্রযোজনার ছবিতে কাজ করেছেন। আর সেকারণেই দুই বাংলাতে সিনেপ্রেমীদের আগ্রহ খানিকটা বেশি। অন্যদিকে প্রযোজনা সংস্থা বেশ চাপেও রয়েছেন তাদের জনপ্রিয়তা নিয়ে।
‘বাদশা’ ছবির প্রচারণার জন্য ইতিমধ্যে ঢাকায় এসেছেন কলকতার টপমোস্ট হিরো জিৎ। গত বুধবার মিডিয়াকর্মীদের সঙ্গে মিলিত হয়েছেন। তার একদিন পর রাজধানীর একটি হোটেলে শাকিব খানের সঙ্গে দেখা করেন জিৎ। তাদের সঙ্গে ছিলেন জাজ এর কর্ণধার আব্দুল আজিজ ও এসকে মুভজ এর হিমান্সু ধানুকা।
এরআগে ‘শিকারী’ ছবির প্রচারণার জন্য ঢাকায় এসছিলেন টালিগঞ্জের গ্ল্যামার গার্ল কন্যা শ্রাবন্তী।







