চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের নতুন ছবিতে মুগ্ধ সেন্সর সদস্যরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৯
বিনোদন
A A

গেল ঈদুল ফিতরের মতো আসন্ন ঈদুল আযহাতেও মুক্তির দৌড়ে সর্বাগ্রে দেশের শীর্ষ তারকা অভিনেতা শাকিব খানের নতুন ছবি ‘মনের মতো মানুষ পাইলাম না’। ‘পাসওয়ার্ড’-এর মতো এই ছবিটিও সেন্সর বোর্ড সদস্যদের মুগ্ধ করলো!

খবরটি চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন শাকিব খান নিজেই। তিনি বলেন, ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি আনকাট সেন্সর পেয়েছে মঙ্গলবার (৩০ জুলাই)। আর এরপর ই সেন্সর বোর্ডের বেশ কয়েকজন সদস্য ফোন করে ছবিটি নিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। সবাই ছবিটির তুমুল প্রশংসা করেছেন। তারা সবাই বলেছেন, এরকম ড্রামাটিক ছবি নিকট অতীতে আমাদের কম ই নির্মাণ হয়েছে। তাদের কথায় সত্যিই ভীষণ আনন্দিত আমরা ‘মনের মতো মানুষ পাইলাম না’ টিমের সকলে।

শাকিব খান ও বুবলী অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ পরিচালনা করেছেন প্রখ্যাত নির্মাতা জাকির হোসেন রাজু। ছবিটি সেন্সর বোর্ডে প্রদর্শনীর পর নিজের মুগ্ধতার কথা চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন প্রবীন সংগীত পরিচালক ও সেন্সর বোর্ডের সদস্য শেখ সাদী খান।

চ্যানেল আই অনলাইনকে ‘মনের মতো মানুষ পাইলাম না’ নিয়ে নিজের অভিব্যক্তি জানিয়ে তিনি বলেন, শাকিবের এই ছবিটি সত্যিই অসাধারণ। এরকম গল্প প্রধান ছবিইতো আমাদের চলচ্চিত্রে খুব বেশী প্রয়োজন। আমি মনে করছি, গল্প নিয়ে যে অভিযোগ সবার, ‘মনের মতো মানুষ পাইলাম না’ সেটা এবার পূরণ করবে।

ছবিটি নিয়ে কথা বলেন সেন্সর বোর্ডের আরেক সদস্য ও সদ্য নির্বাচিত প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। তিনি বলেন: শাকিবের ‘পাসওয়ার্ড’ থেকে পুরোপুরি ভিন্নধর্মী একটি ছবি ‘মনের মতো মানুষ পাইলাম না’। এটার গল্প অসাধারণ। এ ধরনের গল্পের ছবি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখে।

‘মনের মতো মানুষ পাইলাম না’র চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু। ছবির গানগুলো লিখেছেন জাকির হোসেন রাজু ও গাজী মাজহারুল আনোয়ার। গানগুলোর সুর ও সংগীত করছেন শফিক তুহিন। এরমধ্যে দুটি গানের দৃশ্যায়ন হয়েছে তুরস্কের ইস্তানবুলে। সিনেমাটি প্রযোজনা করেছে দেশ বাংলা মাল্টিমিডিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদবুবলীলিড বিনোদনশাকিবশেখ সাদী
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফার বিস্তারিত প্রকাশ, কার লাভ বেশি

জুন ১৮, ২০২৬

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮ শতাংশের বেশি

জুন ১৮, ২০২৬

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নতুন নির্দেশনা

জুন ১৮, ২০২৬

নির্ধারিত সময়ের আগেই শান্তি সমঝোতায় সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন ২৫ জুন পর্যন্ত

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT