চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব খানকে ছাড়াই ‘রাজনীতি’ নিয়ে মাঠে নামছেন অপু বিশ্বাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ২৩, মে ২০১৭
বিনোদন
A A
অপু বিশ্বাস

অপু বিশ্বাস

শাকিব খান ব্যস্ত ‘রংবাজ’ ছবির শুটিং নিয়ে। এরপর তিনি যাবেন লন্ডনে। সেখানে কোরবানীর ঈদের জন্য আরেকটি ছবির শুটিং করবেন। ওই ছবির নাম ‘চালবাজ’। লন্ডন থেকে ফিরবেন জুলাই মাসের প্রথম দিকে। ফিরেই কলকাতায় অন্য ছবির কাজ করতে যাবেন। এদিকে চ্যানেল আই অনলাইনকে চিত্রনায়িকা অপু বিশ্বাস বললেন, ‘শাকিব তো বুবলীর সঙ্গে তার “রংবাজ” ছবি নিয়ে ব্যস্ত। ও তো সব জায়গায় ঈদের একটি ছবি নিয়েই কথা বলছে। শাকিব কিন্তু আমার আর ওর “রাজনীতি” ছবি নিয়ে কোনো কথাই বলছে না।’

অপুর কণ্ঠে অভিমানের সুর। আর এই অভিমান থেকে আরও বললেন, ‘অনেক দিন পর আমার নতুন ছবি মুক্তি পাচ্ছে। তাও আবার ঈদের ছবি। শাকিব যদি তার কাজ নিয়েই ব্যস্ত থাকতে চায়, থাকুক। “রাজনীতি” ছবির সব ধরনের প্রচারণায় অংশ নেব আমি। ঈদে “রাজনীতি” জিতবেই।’

হ্যাঁ, শাকিব খানকে ছাড়াই ‘রাজনীতি’ নিয়ে মাঠে নামছেন অপু বিশ্বাস। জানালেন, আগামীকাল বুধবার এ ছবির টিজার ও গান ইউটিউবে মুক্তি পাবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর পর্যায়ক্রমে ফেসবুক লাইভে যাবেন, বিভিন্ন পত্রিকা, টিভি চ্যানেল আর এফএম রেডিওতে কথা বলবেন।

অপু বিশ্বাস ও বুবলী
Banglabid

অপু বিশ্বাসের তৎ​পরতা দেখে মনে হচ্ছে, এবার ঈদে শা​কিব খানের আরেক নায়িকা বুবলীর সঙ্গে তিনি ভালো ভাবেই মুখোমুখি হতে চাচ্ছেন। তিনি চান, প্রচারণা আর সাফল্যের ব্যাপারে ‘রংবাজ’ থেকে যেন ‘রাজনীতি’ এতটুকু পিছিয়ে না পড়ে। তার জন্য শতভাগ শ্রম দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। পরিকল্পনাও সেভাবেই সাজানো হচ্ছে।

তবে অপু বিশ্বাস আশা করছেন, শেষ দিকে হলেও ‘রাজনীতি’র প্রচারণায় শাকিব খান নিশ্চয়ই তার পাশে এসে দাঁড়াবেন।

এবার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘রাজনীতি’ ও ‘রংবাজ’ ছবি দুটি। প্রথমটিতে তার সঙ্গে অভিনয় করেছেন অপু বিশ্বাস আর দ্বিতীয়টিতে বুবলী।

‘রাজনীতি’ ছবিতে শাকিব খান ও অপু বিশ্বাস
Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শিক্ষক নিয়োগে ‘দুর্নীতির সুযোগ’ বন্ধের দাবি ইসলামী আন্দোলনের

আগস্ট ১২, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ জানিয়ে দিলো অস্ট্রেলিয়া

আগস্ট ১২, ২০২৬
ককরোচ পার্টির নতুন কর্মসূচি

ভারতে ককরোচ পার্টির নতুন কর্মসূচি ঘোষণা

আগস্ট ১২, ২০২৬

খাবারের গাড়িতে লুকিয়ে বিমান বদল ঘটনায় যা বললেন ট্রাম্প

আগস্ট ১২, ২০২৬

সচিব পদে রদবদল

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT