চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদদের শ্রদ্ধা জানালেন চীনা প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৮ পূর্বাহ্ণ ১৫, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা সফর শেষ করছেন শি জিনপিং।

সেখান থেকে সকাল দশটায় তিনি যান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে
বিদায় জানান। বিশেষ বিমানযোগে
ভারতের গোয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

শুক্রবার সকাল ১১টা ৩৬ মিনিটে নমপেন থেকে বিশেষ ভিভিআইপি ফ্লাইটযোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান চীনা প্রেসিডেন্ট। বিশ্বের দ্বিতীয় প্রধান ও এশিয়ার শীর্ষ অর্থনৈতিক শক্তি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছলে তাকে লালগালিচা সংবর্ধনা দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

প্রায় ২২ ঘণ্টার সফরে ঢাকা এসে পৌঁছালে বিমানবন্দরে ২১ বার তোপধ্বনি, পুষ্পার্ঘ্য অর্পণ, সালাম গ্রহণ, গার্ড অব অনার প্রদান করা হয়।

শুক্রবার বিকেল তিনটায় প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও আলোচনা করেন চীনা প্রেসিডেন্ট। বৈঠক শেষে দুই দেশের মধ্যে ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে বৈঠক করেন শি জিনপিং। পরে যোগ দেন রাষ্ট্রীয় ভোজসভায়।

গত তিন দশকের মধ্যে প্রথমবারের মতো ঢাকায় আসলেন চীনের কোনো রাষ্ট্র প্রধান। বৈশ্বিক অর্থনীতির মোড়ল এ দেশটির শীর্ষ নেতার সফর তাই বাড়তি গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের কাছে। চীনের পক্ষ থেকেও সফরকে দেখা হচ্ছে ‘মাইলফলক’ হিসেবে। চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এর আগমন উপলক্ষে রাজধানীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Reneta

শি জিনপিং এর সফরে মন্ত্রী, সরকারি কর্মকর্তা, নিরাপত্তা কর্মী, ব্যবসায়ী ও সাংবাদিকসহ প্রায় দু’শ সফরসঙ্গী ছিলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনা প্রেসিডেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT