চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ স্মরণের মিলনমেলায় পাইলটদের হারালেন মিনহাজুলরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
মাঠের লড়াই শেষে হাসিবুল হোসেন শান্তর সেলফিতে মিলনমেলা

মাঠের লড়াই শেষে হাসিবুল হোসেন শান্তর সেলফিতে মিলনমেলা

প্রতিবারের মতো বিজয় দিবসে ক্রীড়াঙ্গনের দুই শহীদ স্মরণে প্রদর্শনী ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিল বিসিবি। শহীদ জুয়েল ও শহীদ মোশতাক একাদশে ভাগ হয়ে খেলেছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটাররা। মাঠের লড়াইয়ে খালেদ মাসুদ পাইলটের শহীদ জুয়েল একাদশকে ৪ উইকেটে হারিয়েছে মিনহাজুল আবেদীন নান্নুর শহীদ মোশতাক একাদশ।

রোববার বিজয় দিবসের সকালে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গড়ায় টি-টুয়েন্টি ফরম্যাটের ম্যাচটি। টস জিতে শহীদ জুয়েল একাদশকে ব্যাটিংয়ে পাঠান শহীদ মোশতাক একাদশের অধিনায়ক মিনহাজুল।

হোম অব ক্রিকেটে পরে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৬০ রানের পুঁজি পায় জুয়েল একাদশ। লক্ষ্য তাড়া করতে নেমে এক বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় ছুঁয়ে ফেলে মোশতাক একাদশ।

ব্যাটিংয়ে দারুণ শুরু করে জুয়েল একাদশ। ৬৮ রানের উদ্বোধনী জুটি আনেন হান্নান সরকার ও এহসানুল হক সেজান। সেজান ৩৩ বলে ৩৭, হান্নান ৩১ বলে ৩২ রানে ফেরেন।

ওপেনাররা সাজঘরে ফেরার পর অধিনায়ক খালেদ মাসুদও দ্রুত রান তোলেন। ২৫ বলে ৫ চার ও এক ছক্কার সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস টাইগারদের সাবেক অধিনায়কের।

রানতাড়ায় ব্যাটে দারুণ শুরু করে মোশতাক একাদশও। ফয়সাল হোসেন ডিকেন্স মাঝে ৩৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫১ রানের ইনিংস খেললে লক্ষ্য অনেক সহজ হয়ে যায়।

Reneta

মোহাম্মদ রফিক ২১ বলে ২৭ ও অধিনায়ক মিনহাজুল ৩ ছয়ে ১২ বলে ২৩ রানের ইনিংস খেলে জয়ের পথে শেষটা রাঙান। হারুনুর রশিদ উদ্বোধনীতে করেন ২৭ বলে ২৯ রান।

শহীদ জুয়েল এবং শহীদ মোশতাক, দুই ক্রীড়াপাগল মানুষ। প্রথমজন ক্রিকেটার, দ্বিতীয়জন সংগঠক। ২৫ মার্চ কালরাতে হানাদাররা নৃশংসভাবে হত্যা করে নির্মল মনের ক্রীড়াপাগল মোশতাক আহমেদকে।

আর আবদুল হালিম চৌধুরী (জুয়েল) মুক্তিবাহিনীর দুর্ধর্ষ ক্র্যাক প্লাটুনের সদস্য। এই গেরিলা বাহিনীতে ছিলেন রুমি, বদিউজ্জামান, আলম, পুলু, সামাদ, আজাদের মতো দেশের জন্য আত্মত্যাগী তরুণরা। মগবাজারে সুরকার আলতাফ মাহমুদের বাসা থেকে ২৯ আগস্ট হানাদাররা আহত অবস্থায় জুয়েলকে ক্যাম্পে ধরে নিয়ে যায়।

এক সময় হত্যা করা হয় স্বাধীন বাংলাদেশের বড় ক্রিকেট তারকা হওয়ার রসদ জমে থাকা জুয়েলকে। একইরাতে পাকিস্তানীদের হাতে ধরা পড়া আজাদ, রুমি, বদি, আলতাফ মাহমুদসহ অনেকে আর ফেরেননি।

প্রতি বিজয় দিবসে এই দুই নায়ককে স্মরণের শ্রদ্ধামঞ্চ হয়ে ওঠে মিরপুরের হোম অব ক্রিকেটের সবুজ গালিচা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজন করে এই শহীদ জুয়েল-শহীদ মোশতাক প্রীতি ক্রিকেট ম্যাচের। শের-ই-বাংলার প্রতিটি ইঞ্চি হয়ে ওঠে সাবেক ক্রিকেটারদের মিলনমেলার মঞ্চ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমজাদ হোসেনের জন্য কাঁদছে জামালপুরবাসী

পরবর্তী

সেরাকণ্ঠ গায়িকা দোলার ফেসবুক আইডি হ্যাক, বাজে ছবি-ভিডিও ছড়িয়ে দেবার হুমকি

পরবর্তী

সেরাকণ্ঠ গায়িকা দোলার ফেসবুক আইডি হ্যাক, বাজে ছবি-ভিডিও ছড়িয়ে দেবার হুমকি

ছায়ানটের ‘হাজারো কণ্ঠে দেশগান’

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT