চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ মিনারে নায়করাজকে বিশিষ্টজনদের শ্রদ্ধা

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৪:৩৯ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৭
বিনোদন
A A

সকালের আকাশে থমথমে মেঘ, নায়ক রাজের চিরবিদায়ে মুষলধারে বৃষ্টি যেনো প্রকৃতির কান্না। সকাল গড়িয়ে দুপুর, আকাশ মেঘমুক্ত। নীল আকাশের নীচে নিজের প্রিয় আঙ্গিনা এফডিসি থেকে চিরবিদায়ের পথ চলা শুরু করেছেন বাংলার রূপালিপর্দার রাজা।

লাশবাহী গাড়িতে রাজ্জাকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছানোর আগে সকাল থেকেই এই এলাকায় জনতার ঢল নামে। প্রিয় নায়ককে শেষবার বিদায় জানাতে আসেন সরকারের শীর্ষ নেতা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ।

মিনার প্রাঙ্গনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের করা অস্থায়ী মঞ্চে রাজ্জাকের মরদেহ নিয়ে আসা হয় বেলা ১২টার কিছুক্ষণ পর। তার মরদেহের সঙ্গে ছিলেন দুই ছেলে বাপ্পারাজ ও সম্রাট, চিত্রনায়ক শাকিব খান, সৈয়দ হাসান ইমাম, নাসির উদ্দিন ইউসুফ, গোলাম কুদ্দস প্রমুখ।


নায়ক রাজের প্রয়াণে দেশের চলচ্চিত্র জগতের অভিভাবক হারানোর শোক শাকিব খানের চেহারায় স্পষ্ট। এফডিসি থেকে রাজ্জাকের শেষ বিদায় যাত্রায় লাশবাহী গাড়িবহরের সঙ্গে শহীদ মিনারে আসেন দেশের বর্তমান চলচ্চিত্র জগতের এই তারকা।

তবে ধ্রুব তারার এই বিদায়বেলায় এখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দেখা যায়নি তাকে।


অস্থায়ী মঞ্চের পেছনে এক ফুল বিক্রেতা ব্যস্ত। এখান থেকে কয়েক গুচ্ছ গোলাপ কিংবা একটি গোলাপ হলেও কিনছেন রাজ্জাকভক্তরা।

Reneta

অনেকের চোখেই অশ্রু,হাতে ফুল। হাজারো মানুষের ভীড় ঠেলে যতোটা সম্ভব কাছে যেয়ে নায়ক রাজের কাছে যাওয়ার চেষ্টা ছিলো।

এর মধ্যেই বাংলাদেশের চলচ্চিত্র জগতের মহীরুহকে শ্রদ্ধা জানাতে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘পাঁচ দশক ধরে চলচ্চিত্রে অবদান রেখেছেন রাজ্জাক। তিনি ছিলেন দেশের চলচ্চিত্র অঙ্গনের অভিভাবক। এই মুহুর্তে তার শূন্যতা পূরণ করার কেউ নেই। সর্বস্তরের মানুষের কাছেই তিনি সমানভাবে জনপ্রিয়। আমার ব্যক্তিগত উপলব্ধি, তিনি এই বাংলার উত্তম কুমার।’

দেশের চলচ্চিত্র শিল্পে উর্দুর আধিপত্যকে বিদায় দেয়া যুগের সূচনা করেছিলেন রাজ্জাক। চলচ্চিত্র শিল্পের এই প্রাণপুরুষকে শেষ বিদায় জানাতে এসেছিলেন বর্ষীয়ান আওয়ামী নেতা এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সংস্কৃতি অঙ্গনে নায়করাজ ছিলেন নিজেই একটি প্রতিষ্ঠান। চলচ্চিত্রকে মানুষের অন্তর পর্যন্ত পৌঁছে দেয়া মানুষটির বিদায়ে শ্রদ্ধা জানান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

তিনি বলেন,‘ রাজ্জাক শুধু চলচ্চিত্র জগতের নীল আকাশের নীচে একাই পথ চলেননি অন্যদের পথচলা শিখিয়েছেন। বাংলা চলচ্চিত্রে আবার নায়ক রাজের সেইসব সোনালি দিন ফেরানো গেলেই তাকে যথাযথ শ্রদ্ধা জানানো যাবে।’

রাজ্জাক-ববিতার স্বরলিপি সিনেমার ‘গানের খাতায় স্বরলিপি লিখে’ গানটি লিখছিলেন সুরকার-গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।

সেই গানকে প্রাণ দেয়া নায়ককে শেষ বিদায় জানাতে এসে তিনি বলেন,‘দেশের চলচ্চিত্রাঙ্গন দাঁড় করাতে রাজ্জাক সংগ্রাম করেছেন। তিনি নিজে সংগ্রাম করেছেন,করতে শিখিয়েছেন। নিজেদের ছবির একটি পরিচয় প্রতিষ্ঠা করতে পেরেছিলেন।’

সংসদ সদস্য ফজলে নূর তাপসসহ রাজনীতি-সংস্কৃতি অঙ্গনের ব্যক্তি এবং সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ১টা ১০ মিনিটে রাজ্জাকের মরদেহ জানাজার জন্য গুলশানে আজাদ মসজিদে নিয়ে যাওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নায়করাজনায়করাজ রাজ্জাকরাজ্জাক
শেয়ারTweetPin

সর্বশেষ

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT