চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শতভাগ নিশ্চিত, পিএসজিতেই থাকছেন এমবাপে: পচেত্তিনো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০০ পূর্বাহ্ণ ২৯, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

‘আমি শতভাগ থাকছি এবং কাইলিয়ান এমবাপের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। আজকে আমার এইরকমই লাগছে। আজকে আমি সেটাই বলতে পারি। আর কিছু বলতে পারব না। এই মুহূর্তে আমার কাছে তাই লাগছে।’

সকল জল্পনায় জল ঢেলে দিয়ে কাইলিয়ান এমবাপের সঙ্গে পিএসজিতে নিজের থেকে যাওয়ার বিষয়ে এভাবেই সবাইকে নিশ্চিত করলেন মাউরিসিও পচেত্তিনো।

শুক্রবার স্ট্রাসবুর্গের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচ খেলতে নামবে আসরে শিরোপা নিশ্চিত করে ফেলা পিএসজি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দলটির কোচ পচেত্তিনো নিজের ও এমবাপের থেকে যাওয়া বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন।

পচেত্তিনো আরও বলেন, ‘এটি ফুটবল এবং আমরা কখনোই জানি না কী ঘটতে পারে। তবে আমি আজ কেমন অনুভব করছি তার উপর ভিত্তি করে আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে। এবং আমি এটাই করেছি।’

তবে আর্জেন্টাইন কোচ এও বলেছেন যে ভবিষ্যৎ নিয়ে ক্লাবের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা তার হয়নি। ‘আমাদের পরিকল্পনার পরিপ্রেক্ষিতে যা স্বাভাবিক এবং আমরা এখনও পর্যন্ত যা করছি তার বাইরে কোনো সুনির্দিষ্ট আলোচনা হয়নি। আমাদের একটি স্বাভাবিক সম্পর্ক আছে। আমরা তখনকার পরিস্থিতির উপর নির্ভর করে যোগাযোগ করি।’

‘তবে আমাদের সম্পর্ক এবং যোগাযোগ ভালো। আমরা কঠোর পরিশ্রম করি। শুধু বর্তমানের কথা মাথায় রেখেই নয়, এই কাজের দায়িত্ব নিয়েও যা ভবিষ্যতের কথা চিন্তা রেখেই করা হয়। ফলে আমরা তাই করছি।’

Reneta

পিএসজির বার্ষিক ৫০ মিলিয়ন ইউরো বেতনের লোভনীয় প্রস্তাব কাইলিয়ান এমবাপের শৈশবের স্বপ্ন রিয়াল মাদ্রিদে পাড়ি জমানো হয়েছিল অনিশ্চিত। এবার শেষ হতে যাচ্ছে অনিশ্চয়তার দোলাচল, ফ্রেঞ্চ জায়ান্টদের হয়েই তিনি খেলবেন ফুটবল।

অপরদিকে, কোচের পদ থেকে মাউরিসিও পচেত্তিনোকে বরখাস্ত করে জিনেদিন জিদানকে কোচ বানাবে ফরাসি জায়ান্টরা- এমন খবর ইউরোপের গণ মাধ্যমে প্রকাশিত হয়েছিল। এমনকি ইংলিশ প্রিমিয়ার লিগের টটেনহ্যাম হটস্পারের কোচ অ্যান্থনিও কন্তে পিএসজির কোচ হতে আগ্রহ প্রকাশ করে ফেলেন। পচেত্তিনোর কথা অনুযায়ী এসব খবরের সঙ্গে বাস্তবতার মিল পাওয়া যাচ্ছে না।

দশমবারের মতো লিগ ওয়ানের শিরোপা জিতেছে পিএসজি। এরপরও পচেত্তিনো চাপেই আছেন। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে রিয়ালের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়ার পর থেকেই আসন নড়বড়ে হয়েছিল আর্জেন্টাইন কোচের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেপচেত্তিনোপিএসজিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের বিপক্ষে অপরাজিতই থাকল নরওয়ে

জুলাই ৬, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

জুলাই ৬, ২০২৬

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT