চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শখের গোয়েন্দাদের সাহসী অভিযানের গল্প ‘গোয়েন্দাগিরি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

ভূতুড়ে জমিদার বাড়িতে একদল শখের গোয়েন্দাদের সাহসী অভিযান, ওই বাড়ির রহস্য উন্মোচন নিয়ে থ্রিলারধর্মী সায়েন্স ফিকশনের ছোঁয়ায় নির্মিত হয়েছে চলচ্চিত্র গোয়েন্দাগিরি। আগামী ২৫ জানুয়ারি ছবিটি দেশের সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে।

এমন খবরই চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন নির্মাতা নাসিম সাহনিক। তিনি জানান, গত বছরের ১৮ অক্টোবর আনকাট সেন্সর পেয়েছিল ‘গোয়েন্দাগিরি’। এবার মুক্তির প্রতীক্ষা।

এদিকে, গত ৪ জানুয়ারি সন্ধ্যায় চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে ‘গোয়েন্দাগিরি’ ছবির ট্রেলার। এ ছবির ডিজিটাল পার্টনার ইমপ্রেস টেলিফিল্ম (চ্যানেল আই)। ছবিটি প্রযোজনা প্রতিষ্ঠান আম্মাজান ফিল্মস। সযহোগিতা করেছে ক্রোমো মিডিয়া।

‘গোয়েন্দাগিরি’ চলচ্চিত্রে শখের গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন শম্পা হাসনাইন। সুপারহিরো সুপার হিরোইন খ্যাত এইতারকা বলেন, ছবিতে আমি শখের গোয়েন্দা। আমি মেধাবী ছাত্রীর চরিত্রে অভিনয় করেছি। আমার গণিতের দক্ষতায় সকলে মুগ্ধ হয়।

নির্মাতা নাসিম সাহনিক বলেন, ইমপ্রেস টেলিফিল্ম বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় প্রতিষ্ঠান। ‘গোয়েন্দাগিরি’ চলচ্চিত্রের স্যাটেলাইট, ডিজিটাল এবং এয়ারলাইন্স প্রদর্শনী স্বত্ত ইমপ্রেস টেলিফিল্ম নেয়ায় দর্শকের কাছে বেশ ভালোভাবেই চলচ্চিত্রটি পৌঁছাবে বলে বিশ্বাস করি। চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ‘গোয়েন্দাগিরি’ চলচ্চিত্রের ট্রেইলার প্রকাশিত হয়েছে। বিষয়টি বেশ আনন্দের। আশা রাখি মুক্তির পর দর্শক বেশভালো রেসপন্স দেবেন।

২০১২ সাল থেকে ‘গোয়েন্দাগিরি’ চলচ্চিত্রটির পরিকল্পনা শুরু হয়। পরের বছর চিত্রনাট্যের কাজ শেষ হয়। এরপর ২০১৬ ও ২০১৭ সালে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও নারায়নগঞ্জে চলচ্চিত্রটির শুটিং সম্পন্ন হয়।

Reneta

‘গোয়েন্দাগিরি’ চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শম্পা হাসনাইন, কচি খন্দকার, তারেক মাহমুদ, শিখা খান, মৌ, মিমি চৌধুরী, সীমান্ত আহমেদ, টুটুল চৌধুরী, কল্যাণ কোরাইয়া, তানিয়া বৃষ্টিসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেস টেলিফিল্মকচি খন্দকারকল্যাণ কোরাইয়াশম্পা হাসনাইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মাত্র এক ম্যাচ দিয়ে ওয়ার্নারকে বিচার করা যায় না’

পরবর্তী

শেখ হাসিনাকে চীন ও নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন

পরবর্তী

শেখ হাসিনাকে চীন ও নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন

সুখ

জীবনের যে দুটি বছর সবচাইতে সুখের

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT