চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেভান্ডোভস্কিকে বিক্রি করবে না বায়ার্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৭ পূর্বাহ্ণ ২৫, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

২০১৪ সালে ৫০ মিলিয়ন ইউরোতে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে বায়ার্নে যোগ দেন লেভান্ডোভস্কি। ২০২৩ সালের জুনে বায়ার্ন মিউনিখের সাথে পোলিশ তারকার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তবে তাকে ছাড়তে নারাজ বাভারিয়ানরা। সাফ জানিয়ে দিয়েছে লেভান্ডোভস্কিকে বিক্রি করবে না তারা।

বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর হাসান সালিহামিদজিক এক সাক্ষাৎকারে বলেছেন, ‘লেভান্ডোভস্কি এই গ্রীষ্মে চলে যাওয়া কোনো বিকল্প নয়। ২০২৩ সাল পর্যন্ত তার চুক্তি আছে। আমরা জলদি এসব নিয়ে আলোচনা করবো এবং পরিস্থিতির কেমন অগ্রগতি হয় তা দেখবো। আমরা চাই তিনি থাকুক।’

এর আগে গত শনিবার বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে বুন্দেসলিগায় টানা দশম শিরোপা জেতে বায়ার্ন মিউনিখ। ম্যাচের পর লেভান্ডোভস্কি বলেছিলেন, ‘একটা মিটিং হবে। সেখানে কিছু একটা সিদ্ধান্ত নেয়া হবে। কিন্তু কী সিদ্ধান্ত আসতে পারে সে ব্যাপারে এখনো আমি নিশ্চিত নই। দেখা যাক কী হয়।’

তবে সেই মিটিংয়ের আগে সালিহামিদজিক দুই পক্ষের মধ্যে নির্ধারিত বৈঠকের আগেই করেছেন সতর্ক। একইসঙ্গে লেভান্ডোভস্কিকে দলে রাখার ব্যাপারে করলেন জোরারোপ।

আমরা তাকে নিয়ে গর্বিত এবং আমরা তাকে ভীষণ পছন্দ করি। আমরা এখনও তার সাথে আলোচনা করিনি, তবে করবো।

মিউনিখে ৮ বছরের ক্যারিয়ারে প্রত্যেক মৌসুমে জিতেছেন বুন্দেসলিগা ট্রফি। জিতেছেন একটি চ্যাম্পিয়ন্স লিগ ও একটি জার্মান কাপ। চলতি মৌসুমের বুন্দেসলিগায় ৩১ ম্যাচে ৩৩ গোল করে শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছেন এই স্ট্রাইকার। এমন পারফরম্যান্সের ফলে লেভাকে দলে টানতে চাইছে বার্সেলোনা।

Reneta

কয়েকদিন আগে অনানুষ্ঠানিকভাবে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা বলেছিলেন, পোলিশ স্ট্রাইকারের বার্সায় যোগদানের সম্ভাবনা রয়েছে। তবে বায়ার্ন তাতে একমত হয়নি।

বার্সেলোনা লেভান্ডোভস্কির জন্য ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিলে কি করা হবে- জানতে চাওয়ার পর সালিহামিদজিক বলেন, ‘আমি এটা মেনে নেবো না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনাবুন্দেসলিগালিড স্পোর্টসলেভান্ডোভস্কি
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্প কেন এখন সবচেয়ে কঠিন সংকটে?

আগস্ট ৫, ২০২৬

ক্যানসারে সহঅভিনেতার মৃত্যু, যা বললেন আমির খান

আগস্ট ৫, ২০২৬

রবীন্দ্রনাথের প্রয়াণ দিনে ‘শাস্তি’সহ যা থাকছে চ্যানেল আইতে

আগস্ট ৫, ২০২৬

কমল জ্বালানি তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT