চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেকহেড স্কুল: মন্ত্রণালয়ের অধীনে ‘ম্যানেজিং কমিটি’ গঠনের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪০ পূর্বাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৭
আদালত
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর লেকহেড গ্রামার স্কুল পরিচালনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ৭ দিনের মধ্যে একটি ‘ম্যানেজিং কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফ, ব্যারিস্টার আখতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আদেশের পর আইনজীবী এ এফ হাসান আরিফ জানান: আদালত শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ৭ দিনের মধ্যে একটি ম্যানেজিং কমিটি করতে বলেছেন। এবং আদালত বলেছেন এই কমিটির প্রধান হবেন একজন ডিভিশনাল কমিশনার। সেই সঙ্গে এই কমিটিতে আর্মির এডুকেশনাল কোরের কর্মকর্তাকেও রাখতে বলা হয়েছে।

তিনি আরো জানান: স্কুল পরিচালনার জন্য এই কমিটি গঠন হয়ে গেলে স্কুল খুলতে আর বাধা থাকবে না।

গত ৬ নভেম্বর ধানমন্ডি ও গুলশানের দুটি শাখাসহ লেকহেড স্কুলের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে স্কুল সিলগালা করে দেয়া হয়।

Reneta

শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সালমা জাহান সাক্ষরিত এক চিঠিতে বলা হয়, এ প্রতিষ্ঠানটি সরকারের অনুমোদন নেয়নি। এছাড়া প্রতিষ্ঠানটি ধর্মীয় উগ্রবাদ, উগ্রবাদী সংগঠন সৃষ্টি, জঙ্গি কার্যক্রমের পৃষ্ঠপোষকতাসহ স্বাধীনতার চেতনাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এরপর স্কুলের দুটি শাখাসহ লেকহেড গ্রামার স্কুলের সকল কার্যক্রম বন্ধের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে তিনটি রিট করা হয়। স্কুলের নতুন মালিক ও ১২ জন অভিভাবক এই রিটগুলো করেন।

এই রিটের পর লেকহেড গ্রামার স্কুল বন্ধ করা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না এবং কেন বন্ধ স্কুল খুলে দেয়ার নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

পরবর্তিতে হাইকোর্ট এই স্কুল ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেয়ার নির্দেশ দিয়ে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে স্কুল খুলে দেয়ার নির্দেশ দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তা স্থগিত করেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালত। পরে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগে আসে। আপিল বিভেগের শুনানিতে অ্যাটর্নি জেনারেল ওই স্কুলের বিষয়ে আসা গোয়েন্দা প্রতিবেদন আদালতে দাখিল করেন।

এরপর আপিল বিভাগ এবিষয়ে শুনানি নিয়ে আজ আদেশ দিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লেকহেড গ্রামার স্কুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাত পাঁকের বাঁধনে পাওলি দাম

পরবর্তী

অপু বিশ্বাস: বাঙালি নারী সমাজের প্রতিচ্ছবি

পরবর্তী
অপু বিশ্বাসের সঙ্গে তার সন্তান, জন্মদিনের শুভেচ্ছা।. Channel i News - চ্যানেল আই নিউজ

অপু বিশ্বাস: বাঙালি নারী সমাজের প্রতিচ্ছবি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্ড্রয়েডে তথ্য চুরির বিষয়ে সতর্ক করবে গুগল

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT