চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটনের দুরন্ত দিনগুলোতে চমকের নাম রবি

মুহাম্মদ মেহেদী হাসানমুহাম্মদ মেহেদী হাসান
১০:৫৮ পূর্বাহ্ণ ২৩, মে ২০১৭
স্পোর্টস
A A
লিটন কুমার দাস (বাঁয়ে)

লিটন কুমার দাস (বাঁয়ে)

ঢাকা প্রিমিয়ার লিগে গ্রুপ পর্ব শেষে এখন সুপার রাউন্ডের অপেক্ষা। শুরুর অংশে ব্যাটে-বলে জ্বলে উঠেছিলেন ক্রিকেটাররা। উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস রানের ফুলঝুরি ছুটিয়ে দুরন্ত গতিতে ছুটে এখন পর্যন্ত সর্বোচ্চ সংগ্রাহক। তবে সেরা পাঁচ রান সংগ্রাহকের মধ্যে চমক হয়ে এসেছে রবিউল ইসলাম রবির নামটি।

সেরা পাঁচের বাকি তিনটি নাম নাঈম ইসলাম, জুনায়েদ সিদ্দিকী ও এনামুল হক বিজয়। লিগে এখন পর্যন্ত চারশর বেশি রান তুলেছেন ১৫ জন। সেঞ্চুরি হয়েছে ২৭টি। লিটন, নাঈম, জুনায়েদ, রবি, শান্ত দুটি শতক হাঁকিয়েছেন।

অপার সম্ভাবনাময় তরুণ লিটন রানেই ছিলেন। মাঝে জাতীয় দলে আসা-যাওয়া মিলিয়ে খানিকটা হয়তো চাপে মুড়ে গিয়েছিল ২২ গজের চেনা পরিবেশটা। ছন্দে ফিরে ১০ ইনিংসের ৩ ফিফটি ও ২ সেঞ্চুরিতে ৫৭.৮০ গড়ে ৫৭৮ রান করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। আবাহনীর হয়ে খেলা এই তরুণের ১০৮.০৩ স্ট্রাইকরেটে সর্বোচ্চ ইনিংসটি ১৩৬ রানের।

দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক নাঈম লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলছেন। ১০ ম্যাচ খেলে ২টি করে ফিফটি-সেঞ্চুরি করার পথে ৬৫.৮৭ গড়ে করেছেন ৫২৭ রান। সর্বোচ্চ ইনিংসটি ১২৩ রানের। স্ট্রাইকরেট ৮৩.৫১।

ব্রাদার্স ইউনিয়নের জুনায়েদও ২টি করে শতক-অর্ধশতকে ৪৯.০০ গড়ে করেছেন ৪৯০ রান। বাঁহাতি এই ব্যাটসম্যান ১১ ম্যাচে সর্বোচ্চ ১১৪ রানের ইনিংস খেলে সংগ্রাহকের তালিকায় তিনে আছেন।

জাতীয় দলের বাইরে থাকা এনামুল খেলছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সে। বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান ১১ ম্যাচে ৪২.০৯ গড়ে ৪৬৩ রান করেছেন। সর্বোচ্চ সংগ্রাহকের চারে থাকার সময়ে স্ট্রাইকরেট ৯২.২৩। তবে শতকের দেখা পাননি। অর্ধশতক ৫টি।

রবিউল ইসলাম রবি
Reneta

পাঁচে থাকা রবি নামটাই এসেছে চমক হয়ে। টানা দুই ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন। ১১ ম্যাচে ৪১.৫৪ গড়ে ৪৫৭ রান খেলাঘর সমাজ কল্যাণ সমিতির এই উদ্বোধনী ব্যাটসম্যান-অলরাউন্ডারের। সর্বোচ্চ ইনিংসটি ১০৭ রানের।

তালিকার ছয়ে আছেন মোহামেডানের রকিবুল হাসান। একটি করে ফিফটি-সেঞ্চুরিতে করেছেন ৪৪৪ রান। আবাহনীর বিপক্ষে ১৯০ রানের ইনিংসে বাংলাদেশের মাটিতে লিস্ট ‘এ’ ক্রিকেটের সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন এবারই।

চলতি লিগে চারশর বেশি রান করাদের মধ্যে অন্য নামগুলো- মুমিনুল হক, প্রশান্ত চোপড়া, অমিত মজুমদার, নাজমুল হোসেন শান্ত, মার্শাল আইয়ুব, ফজলে মাহমুদ, আব্দুল মজিদ, ইমতিয়াজ হোসেন ও ইরফান শুক্কুর।

আর জাতীয় দলের হয়ে খেলতে যাওয়ার আগে তামিম ইকবাল ২ ম্যাচে ২০৩ রান করে গেছেন। সেখানে ৪ ম্যাচে মুশফিকুর রহিমের রান ২৭৯, মাহমুদউল্লাহ রিয়াদের ২৪৭, নাসির হোসেনের ২২৬।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে মার্টিনেজের জন্য ফিফার বিশেষ সম্মান

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ জেলায় বিজিবি মোতায়েন

জুন ২২, ২০২৬

মেসির থেকে শেখা খুবই কষ্টকর, বলছেন ম্যাক অ্যালিস্টার

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুর বিকাশে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন: ববি হাজ্জাজ

জুন ২২, ২০২৬

ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT